'অপরাধী ষড়যন্ত্র নয়, সরল হত্যাকাণ্ড'! জুবিন গর্গের মৃত্যু নিয়ে কেন এমন দাবি হিমন্ত বিশ্ব শর্মার?
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানেই সাঁতার কাটার সময়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। বিদেশের মাটিতে গায়কের এরকম আকস্মিক মৃত্যু হওয়ার কারণে প্রথম থেকে এর পেছনে কোনও না কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে আঁচ পেয়েছিলেন অনেকেই। আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য বিধানসভায় একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন যে, গায়ক জুবিন গর্গের মৃত্যু কোনও দুর্ঘটনা নয় বরং একটি খুন ছিল।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, " আসাম পুলিশ প্রাথমিক তদন্ত করার পর নিশ্চিত হয়ে বলেছে এটি কোনও অপরাধীমূলক হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি সরল হত্যাকাণ্ড। একজন আসামি জুবিন গার্গকে হত্যা করেছে এবং বাকিরা তাকে সাহায্য করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে মোট ৪ থেকে ৫ জন অভিযুক্ত রয়েছে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
অসম বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যটি তুলে ধরেন। অসমীয়া গায়কের মৃত্যুর বিষয়ে বলতে গিয়ে তিনি এই মন্তব্যটি করেন। তিনি স্পষ্ট করে বলেন যে, এই মামলাটি কোনও 'অপরাধমূলক ষড়যন্ত্র'-এর আওতায় পড়ে না। তিনি জোর দিয়ে বলেন যে, এটি সম্পূর্ণরূপে একটি 'সরল হত্যা'। মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে ঘোষণাটি করার পরে ভিডিওটি শেয়ার করেছেন।
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, "এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য একটি সুনির্দিষ্ট অভিযোগপত্র প্রস্তুত করা হবে। যা রাজ্যবাসীকে চমকে দিবে।"
গায়কের মৃত্যুর পরিস্থিতি তদন্তকারীর বিশেষ দল (SIT) মামলায় খুনের অভিযোগটি যুক্ত করেছে। এছাড়া, সিঙ্গাপুর পুলিশও আলাদাভাবে জুবিন গার্গের মৃত্যুর তদন্ত করছে।












Click it and Unblock the Notifications