Mizoram CM Oath Ceremony: মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ZPM সুপ্রিমো লালদুহোমা
মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডপিএম সুপ্রিমো লালদুহোমা। মিজোরামের রাজধানী আইজলে বসেছিল শপথগ্রহণ অনুষ্ঠান। জোরাম পিপল মুভমেন্ট ফোরামের প্রধান লালদুহোমা। একই সঙ্গে ১১ জন বিধায়কও শপথ গ্রহণ করেন এই অনুষ্ঠানে।
আইজলের রাজভবনে আয়োজন করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের। রাজ্যপাল হরিবাবু কম্ভামপতি শপথবাক্য পাঠ করান। প্রাক্ত আইপিএস অফিসার লালদুহোমা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে একটা সময়ে ছিলেন তিনি।

মিজোরামে এবার একেবারে মসৃণ জয় পেয়েছে জোরাম পিপলস ফ্রন্ট। আর কোনও রাজনৈতিক দল এর জেডপিএমের কাছে দাঁড়াতে পারেনি। যদিও বিজেপির আসন সংখ্যা এবার ১ থেকে ২ হয়েছে। শপথ গ্রহণের আগে দলের জয়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন জেডপিএম সুপ্রিমো। সেই বৈঠকেই তাঁকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত সিলমোহর দেয় সকলে। এবং দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়।
তারপরেই তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান। পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়েই মিজোরামে সরকার গঠন করছে জেডপিএম। ২৭টি আসন পেয়েছে জেডপিএম। অন্যদিকে মিজো ন্যাশনাল ফ্রন্ট পেয়েছিল ১০িট আসন। কংগ্রেস পেয়েছে ১টি আসন। ৪০ আসনের বিধানসভায় কংগ্রেসের ১টি আসন পাওয়া রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications