মিজোরামে নিঃশব্দ বিপ্লব, কংগ্রেসকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ জোরামথাঙ্গার
কংগ্রেসকে দশ বছর পরে সরিয়ে দিয়ে মিজোরামে ক্ষমতায় ফিরেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দলের প্রধান নেতা জোরামথাঙ্গা।
কংগ্রেসকে দশ বছর পরে সরিয়ে দিয়ে মিজোরামে ক্ষমতায় ফিরেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দলের প্রধান নেতা জোরামথাঙ্গা। এদিন রাজ্যপাল কে রাজশেখরণের তত্ত্বাবধানে আইজলে জোরামথাঙ্গা শপথ নেন। মিজো ভাষায় শপথ নেন তিনি।

এবারের নির্বাচনে ৪০ আসনের বিধানসভায় জোরামথাঙ্গার দল দশ বছর পর কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ২৬টি আসন। সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৫টি আসন।
১৯৮৭ সালের পর থেকে কংগ্রেস ও এমএনএফ পালা করে দশ বছর করে সরকারে থেকেছে। এবার দেখার এমএনএফ কতবছর ক্ষমতায় থাকে। এই রাজ্যে বিজেপিও ইতিহাস গড়ে প্রথমবার একটি আসনে জয়ী হয়েছে।
কংগ্রেসের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা সেরচিপ ও চম্পাই দক্ষিণ আসনে দাঁড়িয়ে দুটোতেই পরাজিত হয়েছেন। এমএনএফ পেয়েছে ৩৭.৬ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৩০.২ শতাংশ ভোট।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications