Zakir Hussain: 'ওয়াহ উস্তাদ'! প্রয়াত জাকির হুসেন, বিভ্রান্তি কাটিয়ে জানাল পরিবার

Zakir Hussain: প্রয়াত জাকির হুসেন। রবিবার থেকে তাঁর প্রয়াণের খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে পরিবার জানিয়েছেন, উস্তাদ আর নেই। ৭৩ বছর বয়সে আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন শিল্পী। সেই সঙ্গে ভারতীয় সংগীতের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

শুধু তাই নয়, জাকির হুসেনের (Zakir Hussain) প্রয়ানের খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুগামীদের মধ্যেও।অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক শ্রদ্ধা জানাচ্ছেন। তুলে ধরছেরন শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদের অবদানের কথা। পরিবারের তরফে এক বার্তায় জানানো হয়েছে, ইডোপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস (idiopathic pulmonary fibrosis) সমস্যায় ভুগছিলেন জাকির হুসেন।

Zakir Hussain

গত দুই সপ্তাহ ধরে আমেরিকার হাসপাপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাত করেই পরিস্থিতির বদল ঘটতে থাকে। শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে বলে জানায় পরিবার।

রাতারাতি আইসিইউ'তে নিয়ে যাওয়া হয়। সবরকম ভাবে চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু জীবনযুদ্ধে হার মানলেন উস্তাদ। ৭৩ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি।বলে রাখা প্রয়োজন, রবিবার তবলা বাদকের মৃত্যুর খবর নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়। মৃত্যুর খবর সামনে আসলেও হঠাত করেই শিল্পীর ভাগ্নে আমির আউলিয়া একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন, কিংবদন্তি তবলাবাদক জীবিত আছেন। ভুয়ো প্রচার যেন দ্রুত বন্ধ করা হয়, সেই আবেদনও জানান।

আর এহেন পোস্ট ঘিরেই বিভ্রান্তিতর সূত্রপাত। এরপর ঘনিষ্ট অনেকেই তবলা বাদকের মৃত্যুর খবর খারিজ করে দেয়। মৃত্যুর খবর জাকিরের ছড়িয়ে পড়ার পরেই শোকবার্তা জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে। সত্যি কারের এক প্রতিভাকে বিশ্ব হারাল বলে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি তৈরি হতেই রাতারাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়।

যদিও সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যম পরিবারকে কোট করে জানাচ্ছে, জাকির আর আমাদের মধ্যে নেই। উল্লেখ্য, ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে মোহিত করে দেন খুদে জাকির। এর পর খ্যাতি হতে বেশি সময় লাগেনি। কিশোর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন।

ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রেখে গেলেন ভারতীয় শিল্পী। ভারতীয় সংগীতে জাকির হুসেনের অবদান অতুলনীয়। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। এছাড়া দীর্ঘ জীবনে একাধিক সম্মান রয়েছে জাকিরের ঝুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+