Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: যোগীর রাজ্যে ৮ বার বিজেপিকে ভোট যুবার, পঞ্চমদফার আগে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে

পঞ্চমদফার ভোটের আগে চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে। যোগীর রাজ্যে যুবার পরপর ৮ বার বিজেপিকে ভোট দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। কমিশন যেখানে নজরদারি নিশ্ছদ্র করার কথা বলেছে সেখানে কীভাবে একই ব্যক্তি ৮ বার ভোট দিতে পারে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব।

ভিডিওতে দেখা গিয়েছে ওই বিজেপি সমর্থক নিজেই ভিডিও করেছেন ভোট দেওয়ার। উত্তর প্রদেশের বিভিন্ন বুথে গিয়ে তিনি ৮বার বিজেপিকে ভোট দিয়েছেন। কমিশনের নিয়ম অনুযায়ী দেশের নাগরিক একবারই ভোট দিতে পারবেন চলতি লোকসভা ভোটে। তার জন্য ভোট দানের পর ভোটারের হাতের আঙুলে কালি দিয়ে দেওয়া হয়। সেই কালি মুছে কীভাবে পর পর ৮ বার সেই যুবক বিভিন্ন বুথে গিয়ে ভোট দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব।

Lok Sabha Vote 2024

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিিডও শেয়ার করেছেন অখিলেশ। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন, স্বচ্ছ এবং সুষ্ঠু ভোট পরিচালনার দাবি করছেন যাঁরা তাঁরা দেখুন বাস্তবে কী ঘটছে। চতুর্থ দফায় উত্তর প্রদেশের একাধিক বুথে কারচুপি এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকে একাধিক খবর শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

চতুর্থ দফার ভোটে লখিমপুর খেরির ভোটাররা অভিযোগ করেছিলেন যেকোনও প্রতিকে ভোট দিলেই বিজেপিতে ভোট পড়ছে। ভিভিপ্যাটে দেখাচ্ছিল বিজেপির প্রতীক। এই নিয়েও কমিশনে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। উত্তর প্রদেশের ভোটারের ৮ বার বিজেপিকে ভোট দেওয়ার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চমদফায় উত্তরপ্রদেশের দুটি েহভিওয়েট কেন্দ্র রায়বরেলি এবং অমেঠিতে ভোট রয়েছে। রায়বরেলিতে এবার প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে অমেঠিতে রয়েছেন স্মৃতি ইরানি। এবারপ অমেঠি থেকে গান্ধী পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। অমেিঠতে গতবার প্রার্থী হয়েছিলেন রাহুল। কিন্তু অমেঠির ভোটাররা সেবার স্মৃতি ইরানিকে বেছে নিয়েছিলেন। সেকারণে এবার আর কংগ্রেস পরিবারের কাউকে অমেঠি কেন্দ্রে প্রার্থী করার ঝুঁকি নেয়নি কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+