করোনা ঠেকাতে তৎপর পুলিশকে কুর্নিশ জানিয়ে বড় ঘোষণা যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গোটা দেশের মতো সেই রাজ্যেও লাফইয়ে লাফইয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে লকডাউন কঠোর ভাবে প্রনয়ণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগী রাজ্যের পুলিশ। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করতে হচ্ছে তাদের।

উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৩৩২
এখনও পর্যন্ত যোগী রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ জন। এদিকে আক্রান্তদের মধ্যে অধিকাংশ মানুষেরই জামাত যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে নয়ডা শহরে ১৪৪ ধারার সীমা বাড়িয়ে ৩১ এপ্রিল করা হয়েছে। এই সব বিষয় কড়া হাতে সামলাচ্ছে সেই রাজ্যের পুলিশ।

নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের জের
সরকার বলছে, দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদের ধর্মীয় সমাবেশের পর থেকেই দেশে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।

রাজ্যের যেখানে যেখানে সংক্রমণ ছড়াচ্ছে
নয়ডা, আগ্রা ছাড়াও রাজ্য রাজধানী লখনৌতেও করোনা অক্রান্ত হয়েছেন ২৪ জন। যাদের মধ্যে ১৩ জনেরই জামাত যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া মেরঠ, সাহারানপুর ও ভাগপাত জেলাতেও বহু জামাত যোগ থাকা করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। এদেরকে হাসপাতালে স্থানান্তরিত করে এদের পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর এই সব আক্রান্তদের সংস্পর্শে আসার কাজে নিযুক্ত রয়েছে পুলিশ।

জীবনের ঝুঁকি নিয়ে করোনা ঠেকাচ্ছে পুলিশ!
এই ঝুকিপূর্ণ কাজগুলো করার জন্যেই এবার তাদের কুর্নিশ জানিয়ে বিশেষ এক ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের প্রতিটি পুলিশকর্মীর জন্য ৫০ লক্ষ টাকার বীমার ঘোষণা করল যোগী সরকার। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার এই জরুরি অবস্থায় নিজেদের জীবন ঝুঁকিতে রেখে কাজ করার ফলস্বরূপ এই ঘোষণা।












Click it and Unblock the Notifications