লক্ষ্য জেলা ও বিভাগীয় হাসপাতালের উন্নয়ন! যোগী সরকারের একাধিক পদক্ষেপ
অন্য সব বিষয়ে উন্নয়নের সঙ্গে উত্তর প্রদেশে হাসপাতালগুলির উন্নয়নের প্রকল্পও হাতে নিয়েছে যোগী সরকার। ধীরে ধীরে সময়ের সঙ্গে প্রকল্পে লক্ষের কাছাকাছিও পৌঁছে যাচ্ছে সরকার এমনটাই দাবি করা হয়েছে সরকারি তরফে।
যোগী সরকার বর্তমানে তিন ধাপে রাজ্যের ২৭ টি জেলার বিভাগীয় এবং জেলা হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজে উন্নীত করতে ব্যস্ত। এর মধ্যে প্রথম ধাপে পাছটি, দ্বিতীয় ধাপে আটটি-সহ ১৩ টি মেডিক্যাল কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে। এর মধ্যে কোনও কোনওটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কিংবা নির্মাণ কাজ শেষ হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের দাবি অনুযায়ী, ফেজ ওয়ানে পাঁচটি জেলা এবং বিভাগীয় হাসপাতাল এবং ফেজ টু-এ আটটি সব মিলিয়ে তেরোটি হাসপাতাল, যেগুলিকে মেডিক্যাল কলেডে উন্নীত করা হয়েছে. সেগুলির অনুমোদন দেওয়া হয়েছিল যথাক্রমে চার ও দুইবছর আগে। তৃতীয় ধাপে ১৪ হাসপাতাল তৈরির কাজও ৬০ শতাংশের বেশি হয়ে গিয়েছে।
উত্তর প্রদেশ সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রথমে এক্সপ্রেসওয়ে তৈরির কাজ হাতে নেয়। ইতিমধ্যে বেশ কয়েকটি তৈরিও হয়ে গিয়েছে। উত্তর প্রদেশে মেট্রো রেলের কাজও এগিয়েছে।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে শহরাঞ্চলের সঙ্গে গ্রামের উন্নয়নেও জোর দিয়েছে যএাহী সরকার
উন্নয়ন যজ্ঞে সরাসরি ব্লকগুলিকে যুক্ত করতে ভাল কাজের জন্য পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়েছে সরকারি তরফে। সরকারে মাপকাঠি অনুযায়ী কাজ করলে এককোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
উন্নয়নে পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। গত ছয় বছরে উত্তর প্রদেশে ১৩৩ কোটি গাছের চারা রোপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবেশ রক্ষায়. জল সংরক্ষণের কথাও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications