যোগী আদিত্যনাথের টুইটার ফলোয়ার সংখ্যা ২৫ মিলিয়ন! প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অনন্য কীর্তি
দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অনন্য কীর্তি গড়লেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে। তাঁর টুইটার ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। ইতিমধ্যে ২৫ মিলিয়নের আঁকড়া পার করে গিয়েছেন যোগী। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নতুন রেকর্ড স্থাপন করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কোন নেতরা কত ফোলার, তা বিচার করেই চূড়ান্ত হচ্ছে জনপ্রিয়তা। সেই মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাপিয়ে গিয়েছেন দেশের তাবড় তাবড় নেতাদের। কোনো মুখ্যমন্ত্রীর এই কীর্তি নেই, যা রয়েছে যোগী আদিত্যনাথের।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে জনপ্রিয়তার নতুন রেকর্ড স্থাপন করে ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ফলোয়ার সংখ্যা ২৫ মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। এটা লক্ষ্যণীয় যে যোগীর জনপ্রিয়তা সীমানা ছাড়িয়ে গেছে।
অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগী আদিত্যনাথের থেকে জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়েছে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি টুইটারে এই সংখ্যাটি অতিক্রম করেছেন। আট বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে এই পরিসংখ্যান অর্জন করেছেন যোগী আদিত্যনাথ। ২০১৫ সালের সেপ্টেম্বরে টুইটারে অফিসিয়াল অ্যাকাউন্ট খোলেন। তারপরই তাঁর সামাজিক মাধ্যমে শুরু হয় পথ চলা।

২০১৭ সালে উত্তরপ্রদেশে কুর্সিতে বসেবন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ক্ষমতায় অদিষ্ঠিত হওয়ার পর তিনি যেভাবে রাজ্যে উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন এবং সুশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলার ব্যাপক সংস্কার দেখিয়েছেন, তাঁর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
টুইটারে ২৫ মিলিয়ন ফলোয়ার সংখ্যা অতিক্রম করার পর যোগী আদিত্যনাথ এমন একটি ক্লাবের অংশ হয়ে উঠেছেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো প্রবীণ নেতারাও রয়েছেন। তাঁদেরও ফলোয়ার সংখ্যা ২৫ মিলিয়নের ঊর্ধ্বে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। শুধু ফেসবুক বা টুইটার অ্যাকউন্ট নয়, কু অ্যাপেও তার প্রচুর ফলোয়ারও রয়েছে। তাঁকে সোশ্যাল মিডিয়ায় সবথেকে সক্রিয় মুখ্যমন্ত্রী এবং রাজনীতিবিদ হিসাবে গণ্য করা হয়। তারই ফসলশ্রুতিতে তিনি ২৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে এলিট ক্লাবের সদস্য হয়েছেন।












Click it and Unblock the Notifications