Yogi Adityanath: যোগী সরকারের বৃক্ষরোপণ অভিযান! ছয় বছরে সবুজের বৃদ্ধি ৯%
Yogi Adityanath: ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বড় সার্টিফিকেট যোগী প্রশাসনের। সেখানে বলা হয়েছে, গত ছয় বছরে উত্তর প্রদেশে সবুজের আচ্ছাদন ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ করা প্রয়োজন শনিবার থেকে যোগী রাজ্যে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
শনিবারের অভিযান শুরুর আগে, যোগী সরকার (Yogi Adityanath) ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ পর্যন্ত রাজ্যে মোট ১৩৬.৯৮ কোটি চারা রোপনের রেকর্ড গড়েছে। গত বছ বনবিভাগ ও অন্যান্য বিভাগ যথাক্রমে ৪৯.৮৮ ও ৮২.১০ কোটি চারা রোপন করেছিল। ২০১৭-১৮ সালে সংখ্যাটা ছিল ৫.৭২ কোটি।

ফরেস্ট সার্ভের রিপোর্ট অনুসারে উত্তর প্রদেশে বনভূমি ও গাছের আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বনভূমির মোট পরিমাণ এখন ৩৭৭ বর্গ কিমি থেকে বৃদ্ধি পেয়ে ৪১৭ বর্গ কিমি হয়েছে। গত ছয় বছরে শুধু বৃক্ষরোপন অভিযানে রাজ্যের সবুজ এলাকাই বাড়েনি, বন্যপ্রাণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যোগী সরকারের (Yogi Adityanath) সরকারি বিবৃতিতে বলা হয়েছে গত পাঁচ বছরে রাজ্যে জাতীয় পশু বাঘের সংখ্যা ১১৮ থেকে বেড়ে ১৭৩ হয়েছে। অন্যদিকে হাতির সংখ্যা ২৬৫ থেকে বৃদ্ধি পেয়ে ৩৫২ হয়েছে। বেড়েছে সারসের সংখ্যাও।
যোগী সরকার পরিবেশগত ভারসাম্যহীনতা দূর করতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের জন্য রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানোর ওপরে বিশেষভাবে জোর দিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অর্জুন, পেয়ারা, ড্রামস্টিক, সেগুন, রোজউড, জামুন (ভারতীয় কালো বরই), আমলা (গুজবেরি), বাঁশ ও নিমের মতো গাছ লাগানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications