Yogi Adityanath: আগামী পাঁচ বছরে রাজ্যের অর্থনীতির রূপরেখা নির্দিষ্ট করে দিলেন যোগী আদিত্যনাথ
ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সচেষ্ট হয় যোগী আদিত্যনাথের সরকার। এবার আগামী পাঁচ বছরের জন্য লক্ষমাত্রা নির্দিষ্ট করে ফেলল উত্তর প্রদেশ সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিল যোগী সরকার।
শুক্রবার মন্ত্রিসভার সদস্য এবং সরকারি দপ্তরের আমলাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন যোগী আদিত্যনাথ। সেখানে প্রতিটি দপ্তরের কাজের মূল্যায়ন করা হয়। পাশাপাশি আগামী দিনে তাঁর সরকারের অর্থনীতির দিশাও নির্দিষ্ট করে দেন যোগী।

অর্থনীতিকে আরও চাঙ্গা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু সেক্টরকে চিহ্নিত করেছে, তার মধ্যে আইনশৃঙ্খলা ছাড়াও রয়েছে, কৃষি উৎপাদন, খাদ্য প্রক্রিয়া করণ, পরিকাঠামো ও শিল্প উন্নয়ন, নগর উয়্য়ন, গ্রামীন উন্নয়ন, চিকিৎসা ও স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সংস্কৃতি , রাজস্ব আদায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। বর্তমানে গোটা উত্তর প্রদেশ জুড়ে ৯৬ লক্ষ্য এমএসএমই ইউনিট রয়েছে।

উত্তর প্রদেশের যোগী সরকারের লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে রাজ্যকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। টাকার অঙ্কে যা ৮২ লক্ষ কোটির বেশি। সরকারি কাজে কোনও রকম ঢিলেমি যে তাঁর সরকার মেনে নেবে না তাও এই বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যোগী।

এই বৈঠকে করোনার সময়ে জেলা অনুযায়ী জিডিপি তথ্য তুলে ধরেন যোগী। আগামী দিনে উন্নয়নে কীভাবে কাজ করতে হবে সেই বার্তাও জেলা প্রশাসনকে দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications