Yogi Adityanath: অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন করলেন যোগী আদিত্যনাথ
প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে সায়েন্টিফিক কনভেকশন সেন্টারে মূর্তি উন্মোচন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী বলেন, অটলজির নামের মধ্যে আলাদা এক ব্যক্তিত্ব লুকিয়ে আছে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী তিনি যেমন রাজনীতিবিদ ছিলেন ঠিক তেমনই ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। অটলজির বক্তব্য দেশবাসীর আত্মাকে ছুঁয়ে গেছে। তিনি কিন্তু রাজনীতির পাশাপাশি দেশবাসীর পাশেও দাঁড়িয়েছিলেন। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী- সহ ছিলেন অনেকে। তাছাড়া অনুষ্ঠানে যোগদান করেছিলেন বিশিষ্ট ব্যক্তিরাও ।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়, যখন ভারতের ঐক্যের বিষয়টি সামনে এসেছিল, সরকারের সঙ্গে হাত মিলিয়ে অটলজি সরকারকে সমর্থন করেছিলেন এবং দেশবাসীর উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন। উপলক্ষে জাতীয় পর্যায়ের নাট্যমঞ্চের একটি কবি সম্মেলনেরও আয়োজন করা হয়।
অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'অটল বিহারী বাজপেয়ী একজন সংবেদনশীল ব্যক্তি ছিলেন। তিনি কখনোই কোনোও ব্যক্তির প্রতি তার তিক্ততা প্রকাশ্যে আনেননি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতেও আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। নতুন রাজনীতিবিদদেরও আরও সংবেদনশীল হওয়ার জন্য অটলজির থেকে অনুপ্রেরণা নিতে হবে। লখনউতে তাঁর নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, 'আজ আমরা অটলজির দেওয়া অনুপ্রেরণা অনুসরণ করছি। দারিদ্র ব্যক্তিরা বিনামূল্যে রেশন পাচ্ছেন। গ্যাস পৌঁছে প্রতিটি ঘরে।
১৯২৪ সালে তিনি গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯৬ সালের পয়লা জুন থেকে আবার ১৯৮৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী মোরাজি দেশাইয়ের মন্ত্রীসভায় দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও তিনি অনেক দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালের ১৬ অগাস্ট দিল্লির এইমস হাসপাতালে মারা যান অটলজি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications