রাম মন্দির ট্রাস্টের আড়ালে হিন্দু ভোট সংগঠিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

রাম মন্দির ট্রাস্টের আড়ালে হিন্দু ভোট সংগঠিত করতে চাইছেন যোগী আদিত্যনাথ

দিল্লি বিধানসভা ভোটের আগে রাম মন্দির ট্রাস্ট ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী সরকার। দিনক্ষন মেনে যে সঠিক সময়ে রাম মন্দির ট্রাস্টে ঘোষণা হয়েছে সেটা বিরোধীরা আন্দাজ করতে পেরেছেন। এই নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। শুধু যে দিল্লি বিধানসভা ভোট টার্গেট করেই এই ঘোষণা মোদী সরকারের তা নয়, টার্গেট রয়েছে উত্তর প্রদেশের বিধানসভা ভোটও। এক অযোধ্যা রায় আর দ্বিতীয় মন্দির তৈরির ট্রাস্ট এই দুইকে হাতিয়ার করেই হিন্দু ভোটারদের সংগঠিত করা যোগী সরকারের পক্ষে সহজ।

অযোধ্যাকেই টার্গেট করেছিলেন যোগী

অযোধ্যাকেই টার্গেট করেছিলেন যোগী

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই হিন্দু ভোটারদের সংগঠিত করতে অযোধ্যাকে টার্গেট করেছিলেন যোগী আদিত্যনাথ। অযোধ্যায় সরযূ নদীতে হাজার প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উদযাপন থেকে বিশ্বের দীর্ঘতম রামমন্দির তৈরির মূর্তি নির্মাণের প্রতিশ্রুতি কী করেননি যোগী। সবক্ষেত্রেই তাঁর লক্ষ্য ছিল অযোধ্যা।

অযোধ্যা রায়ে লাভ হয়েছে যোগীর

অযোধ্যা রায়ে লাভ হয়েছে যোগীর

অযোধ্যার মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের হিন্দু ভোটারদের ভোট অনেকটাই সুনিশ্চিত করে ফেলেছেন তিনি। অযোধ্যার রায়ের দিন উত্তর প্রদেশে শান্তি বজায় রাখতে যোগীর উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন অনেক রাজনৈতিক নেতাই।

রাম মন্দির ট্রাস্টে নতুন সুযোগ

রাম মন্দির ট্রাস্টে নতুন সুযোগ

দিল্লি বিধানসভা ভোটের আগে রাম মন্দির ট্রাস্ট ঘোষণা করে একদিকে যখন ধর্মের ভিত্তিতে ভোটের পাশা বদলের রাজনীিত শুরু করেছে বিজেপি। অন্যদিকে তেমনই উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখতে যোগীর হাতে হাতিয়ার তুলে দিয়েছেন। এই ট্রাস্ট গঠনের মধ্য দিয়েই এবার উত্তর প্রদেশের হিন্দু ভোটারদের আরও বেশি করে সংগঠিত করবেন যোগী। সূত্রের খবর এই ট্রাস্টে যোগীকে রাখার সুপারিশ সুরু হয়েছে। ২০২২ বিধানসভা ভোটের আগে রামমন্দির নির্মানের কাজ শুরু হয়ে যাবে। সেটা শেষ করার মরিয়া চেষ্টা চালানে যোগী আদিত্যনাথ। আবার হতে পারে মন্দিরের কাজ সম্পূর্ণ করার ইস্যু হবে যোগীর ভোট প্রতিশ্রুতি।

নজরে ২০২২-র বিধানসভা ভোট

নজরে ২০২২-র বিধানসভা ভোট

২০১৭ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। বিরোধীরা ধুয়ে মুছে যায়। তবে গত কয়েকবছরে বারবার যোগী সরকারকে নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা নিয়েও বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগীকে। এই অবস্থায় আগামী বিধানসভা ভোট আরও বড় অগ্নিপরীক্ষা যোগী ও বিজেপির কাছে, তা নিয়ে সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+