Yogi Adityanath: লক্ষ্য আমেঠী ধরে রাখা, একগুচ্ছ প্রকল্পের ঘোষণা যোগী আদিত্যনাথের

আমেঠীতে একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোট ১১২ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে আমেঠীতে কংগ্রেসকে চাপে রাখতে এবং নিজেদের ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করতেই উদ্যোগী উত্তরপ্রদেশের বিজেপি সরকার। ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই পরাজিত হন রাহুল গান্ধী। আগামী লোকসভা ভোটেও এই আসন ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির।

কংগ্রেসের শক্ত ঘাঁটিতে আগেই পদ্মফুল ফুটিয়েছেন বিজেপি নেতারা। আগামী বছর লোকসভা ভোটের আগে এই কেন্দ্রের দিকে যে বাড়তি ‌‌নজর আছে বিজেপি শীর্ষ নেতৃত্বের তা তাঁদের কর্মকাণ্ড থেকেই স্পষ্ট।তাই শুক্রবার দেবীপক্ষের প্রাক্কালে একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস করা হল আমেঠির মানুষের জন্য।

যোদী

এই শিল্যানাস অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ স্মৃতি ইরানি, রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরি সহ একাধিক বিধায়ক। এই অনুষ্ঠান থেকেই সাংসদ খেল মহোৎসবের বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন যোগী আদিত্যনাথ এবং স্মৃতি ইরানি।

গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে এই খেল মহোৎসবের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিন। এই ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হল এই অনুষ্ঠান মঞ্চ থেকেই। আমেঠী লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজ‌ন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্রাট ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভোটের সময় এই ময়দানেই সভা করেছিলেন প্রধা‌নমন্ত্রী নরে‌ন্দ্র মোদী। ২০২২ সালের ভোটের পর এই প্রথমবার এই ময়দানে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আমেঠিতে বিজেপির মুখপাত্র গোবিন্দ চৌহান বলেছেন, 'এই জেলায় ক্ষমতা ধরে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতৃত্ব।' সূত্রের খবর, আগামী বছর লোকসভা ভোটে ফের আমেঠী থেকেই লড়তে পারেন রাহুল গান্ধী। ফলে এখন থেকেই উত্তর প্রদেশের কংগ্রেস নেতৃত্ব এই কেন্দ্রকে পাখির চোখ করেছ।

যোগী

লোকসভার ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট কার্যত সেমিফাইনাোল। এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট থেকেই আগামী লোকসভা ভোটের গতি প্রকৃতি আনেকটাই বোঝা যাবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানা, রাজস্থান এই পাঁচটি রাজ্যে ভোট হবে।

সম্প্রতি আমেঠী আবারও প্রচারের আলোয় এসেছিল অন্য একটি কারণে। রোগী মৃত্যুতে গাফিলতির কারণে সঞ্জয় গান্ধীর হাসপাতালের ‌লাইসেন্স বাতিল করে রাজ্য সরকার।যদিও গত সপ্তাহে আদালত এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে। তবে ভোটযুদ্ধ শুরুর আগে আমেঠিতে কিন্তু পারদ চড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+