Yogi Adityanath: গাজিয়াবাদে পথ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর

গাজিয়াবাদে পথ দুর্ঘটনার নিহতদের শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। আদিত্যনাথ মঙ্গলবার সকালে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে একটি বড়সড় পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। স্কুল বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় নিহত হন ৬ জন। আহত হয়েছেন আরও দুই জন। নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটি শোকবার্তায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অত্যন্ত বেদনাহত এই ঘটনায়। তিনি গভীর সমবেদনা প্রকাশ করছেন নিহতদের পরিবার বর্গের প্রতি। সেইসঙ্গে নিহত মানুষের আত্মার শান্তি ও কামনা করেছেন যোগী আদিত্যনাথ।

যোগী

মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহত মানুষদের সব ধরনের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই ব্যবস্থা করার জন্য।মঙ্গলবার সকাল ছটায় দিল্লি মীরাট এক্সপ্রেসওয়েতে একটি স্কুল বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের রিপোর্ট অনুযায়ী স্কুল বাসটি ফাঁকা ছিল এবং বাসটি সম্পূর্ণ ভুল পথে চলে এসেছিল। এবিসিপি ট্রাফিক পুলিশ রামানন্দ খুশওয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, 'একটি স্কুল বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ ঘটে দিল্লি মীরাট এক্সপ্রেসওয়েতে আজ সকাল ছটা নাগাদ। স্কুল-বাসটি সম্পূর্ণ ভুল পথে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।'

তিনি আরও উল্লেখ করেছেন, 'গাড়ির যাত্রীরা মীরট থেকে গুরগাঁও এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই সংঘর্ষের ফলে ৬ জন ঘটনাস্থলেই মারা যান দুইজন গুরুতর আহত হন তোদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আমাদের প্রাথমিক অনুমান বাস চালকেরই সম্পূর্ণ ভুল ছিল সে ভুল দিকে চলে এসেছিল তাকে আটক করা হয়েছে।'

যোগী

মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে গাড়ির মধ্যে মোট আটজন যাত্রী ছিলেন। আহতরা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বাসটি নয়ডার বাল ভারতী স্কুলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+