কৃষকদের জন্য যোগী সরকারের উপহার, এমএসপিতেই কেনা হবে সরষে-ছোলা-মসুর
উত্তরপ্রদেশের যোগী সরকার ক্রমশই কৃষকবন্ধু হয়ে ওঠার চেষ্টা করছে। কৃষকদের জন্য তাই উপহার সাজিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার এমএসপিতেই সরষে-ছোলা-মসুরের ফসলকেনার সুযোগ দিচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। সম্প্রতি তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
যোগী আদিত্যনাথ কৃষক স্বার্থে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে রয়েছে কৃষকদরে জন্য বীজ বিতরণ কর্মসূচি। যোগী সরকার কৃষকদের বীজ বিতরণ করছে এবার। তারপর ফসল সংগ্রহেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যোগী সরকার। মোট কথা যোগী আদিত্যনাথ তাঁর দ্বিতীয় মেয়াদে কৃষক বন্ধু হয়ে ওঠার চেষ্টা করছেন।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২ এপ্রিলের পর থেকেই ফসস সংগ্রহ শুরু হয়ে যাবে। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে রাজ্যের কৃষকদের কাছ থেকে সরছে, ছোলা ও মসুর ডাল কিনবে। কৃষকরা যাতে সঠিক দাম পান তার জন্যই এই ব্যবস্থা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সরকারি তথ্য অনুযায়ী প্রতি কুইন্টাল সরষের ন্যূনতম সহয়াক মূল্য ধার্য করা হয়েছে ৫৪৫০ টাকা, ছোলা ৫৩৩৫ টাকা, এবং মুসুর ডালের কুইন্টাল প্রতি দাম মূল্য ধার্য হয়েছে ৬০০০ টাকা। এই দরে সরকার সরষে, ছোলা ও মুসুর শস্য কিনবে। এই ব্যবস্থা শুধুমাত্র সেইসব জেলাগুলিতে হবে, যেখানে এইসব উৎপাদন ১০০০ হেক্টরের বেশি।
কৃষকদের যাতে কোনোরকম সমস্যা না হয়, সে জন্য ক্যাম্প করা হবে। রাজ্যের কৃষিমন্ত্রী সূর্যপ্রতাপ শাহি এবং অতিরিক্ত মুখ্যসচিব গোকুল দেবেশ চতুর্বেদী কৃষকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ও অন্যান্য সমস্যার জন্যও ক্যাম্প করা হবে বলে জানানো হয়েছে।

একইসঙ্গে সরকার জানিয়েছে সব ফসলের হাইব্রিড বীজও ৫০ শতাংশ ভর্তুকিতে দেওয়া হবে। এই হাইব্রিড বীজ ফসলটি নাফেডের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। কৃষকদের স্বার্থে এমন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
শুধু সরষে, ছোলা বা মুসুরেই নয় আলু চাষেও যোগী আদিত্যনাথ সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আলু চাষিদের জন্য ন্যূনতম সহয়াক মূল্য প্রদানের কথা ঘোষণা করছেন তিনি। আলু কুইন্টাল প্রতি ৬৫০ টাকা করে দেওয়ার কথা উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। যোগী আদিত্যনাথ এভাবে আলু চাষিদের পরিত্রাতা হয়েও এগিয়ে এসেছেন।
এছাড়া আখচাষিদের পাশেও দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কৃষকদরে হাতে নগদ সাহায্য পৌঁছে দিতে পার্ম মেশিনারি ব্যাঙ্ক চালু করেছে সরকার। সরকারের তরফে ৭৭টি ট্রাক্টর আখচাষিদের হাতে তুলে দেওয়া হয়। যোগী আদিত্যনাথ বলেন, স্বাধীনতার পর প্র্থমবার এই ধরনের সাহায্য পাচ্ছেন কৃষকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications