Yogi Adityanath: অযোধ্যার পর কাশী-মথুরাতেও মন্দির চায় সনাতনীরা, বলছেন যোগী
Yogi Adityanath: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কোন পথে এগোবে কার্যত তারই ব্লু-প্রিন্ট তুলে ধরলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রামমন্দিরের কথা তুলে ধরেন তিনি। যোগী বলেন, এই মন্দির রাজ্যকে এক বিশেষ পরিচয় দিয়েছে।
সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে একহাত নিয়ে যোগী বলেন, বিভিন্ন মন্তব্য করে শুধুমাত্র দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। একই সঙ্গে তিন মন্দিরের কথাও এদিন উঠে এসেছে তাঁর (Yogi Adityanath) মন্তব্যে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেন, রামমন্দির তৈরি হওয়ায় প্রত্যেক সনাতনি খুশি। কিন্ত্যু বিরোধীরা তা নিয়ে কিছু বলছে না। কিন্তু নানা ভাবে তাঁরা দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। যোগীর দাবি, সনাতন ধর্মে বিশ্বাসী প্রত্যেক মানুষ চাইছে তিনটি মন্দির অর্থাৎ অয্যোধ্যা, মথুরা এবং কাশী তৈরি হোক।
তাঁর (Yogi Adityanath) কথায়, আজ প্রত্যেকেই অয্যোধ্যার মন্দির দেখে উচ্ছ্বসিত। অনেক আগেই এটা ভাবা উচিত ছিল। যোগী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন এত বছর ধরে অয্যোধ্যা অভিশপ্ত হয়েছিল। মানুষের ভাবাবেগ নিয়ে এমন আচরণ আর কোথাও হয় না বলেও মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, অয্যোধ্যার সঙ্গে অবিচার হয়েছে। এই কথা বলতে গিয়ে পাঁচ হাজার বছর আগে ফিরে যান যোগী।
তিনি (Yogi Adityanath) বলেন, পান্ডবদের সঙ্গেও অবিচার হয়েছিল। অয্যোধ্যা, মথুরা এবং কাশীতেও সেই একই অবিচার হয়েছে বলে মন্তব্য। উত্তরপ্রদেশের আগের মায়াবতী সরকারকেও এদিন কড়া ভাষায় আক্রমণ শানান যোগী।
বলেন, ২০১৭ সালের আগে যারা উত্তরপ্রদেশ শাসন করেছে তাঁরা রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে যে যুবক-যুবতীদের নিজেদের পরিচয় লুকোতে হয়েছে। অন্য জায়গায় গিয়ে চাকরি পায়নি।
এর আগে উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি তথা যোগী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান অখিলেশ যাদব। বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এছাড়াও কৃষি আইন সহ একাধিক ইস্যুতে সরকারকে একহাত নেন তিনি। যা নিয়ে একেবারে সরগরম হয়ে ওঠে উত্তরপ্রদেশ বিধানসভা।












Click it and Unblock the Notifications