Yogi Adityanath: উন্নয়ন থেকে জনমুখী প্রকল্পের কথা তুলে ধরুন! বুদ্ধিজীবীদের বার্তা যোগীর
Uttar Pradesh Cm Yogi Adityanath: রাজ্যে যে বিপুল উন্নয়ন হচ্ছে, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে বুদ্ধিজীবীদের। সদ্য রাখী পূর্ণিমা গিয়েছে। গোটা দেশের সঙ্গে উত্তরপ্রদেশেও ধূমধাম করে এই উৎসব পালন করা হয়েছে। আর এই উৎসবেই এমনই বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তাঁর বক্তব্য, যে সব মানুষের প্রয়োজন আছে, তাঁদেরকে জানাতে হবে সরকারি পরিষেবা বা স্কিমগুলোর কথা। চিকিৎসক, অধ্যাপক সহ বুদ্ধিজীবীদেক এই দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি। রাখী পূর্ণিমা উপলক্ষে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বলরামপুর জেলা পরিদর্শন করেন যোগী (Cm Yogi Adityanath) ।

সেখানে গিয়ে তিনি বলেন, সরকারি স্কিমের বিষয়ে মানুষকে অবগত করতে বুদ্ধিজীবীদের ভূমিকা নেওয়া প্রয়োজন। যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে যেতে হবে। কাদের এই স্কিম প্রয়োজন, তাঁদের চিহ্নিত করতে হবে।
যোগী আদিত্যনাথের (Cm Yogi Adityanath) নেতৃত্বে উত্তরপ্রদেশ জুড়ে একাধিক উন্নয়ন শুরু হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থানকে মাথায় রেখে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি গ্রামগুলির উন্নয়নেও দফায় দফায় জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন যোগী। মানুষ যাতে দ্রুত পরিষেবা পাওয়া যায় সেজন্যে গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি দফতরগুলিকে ঢেলে সাজানো হচ্ছে।
অন্যদিকে তৃণমূল স্তরে সমস্ত মানুষ যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী সুবিধা পায় সেদিকেও বিশেষ নজর রয়েছে যোগী সরকারের। এমনকি এই বিষয়ে সরকারি আধিকারিকদেরও বিশেষ নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু এরপরেও নানা কারণে বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে যোগী সরকারকে। এই অবস্থায় রাজ্যের বুদ্ধিজীবীদের এগিয়ে আসারও কথা জানান যোগী।
যে বিপুল উন্নয়ন হচ্ছে, সেই বার্তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তাঁদের নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জনমুখী প্রকল্পের কথাও আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরার কথা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications