Yogi Adityanath: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে, এক্স-এ ফলোয়ারের সংখ্যা চমকে দেবে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়ার পর এক্স-এ (পূর্বে যা টুইটার ছিল) ফলোয়ারের সংখ্যা চমক দিয়ে পৌঁছে গিয়েছে প্রায় ২৬ মিলিয়ন। গত ৩০ দিনে ফলোয়ারের সংখ্যা সংযোজন হয়েছে ২.৬৭ লক্ষ।

তার ফলেই তিনি ২৫ মিলিয়নের গণ্ডি পেরিয়ে প্রায় ছুঁয়ে ফেলেছেন ২৬ মিলিয়ন ফলোয়ার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি জনপ্রিয়তা বাড়িয়েই চলেছেন। সম্প্রতি এক্সের তরফে বিশিষ্ট ব্যক্তিত্বের ব্যক্তিগত, সংস্থাগত, ফাউন্ডেশন-সহ সমস্ত হ্যান্ডেলের একটি তালিকা প্রকাশ করেছে।

Yogi Adityanath

গত ৩০ দিনে কার সবথেকে বেশি ফলোয়ার বেড়েছে, সেই পরিসংখ্যান সামনে আসার পরই দেখা গিয়েছে যোগী আদিত্যনাথ রয়েছেন বেশ উপরের দিকেই। বেশিরভাগ মানুষই তাঁকে ফলো করছেন৷ তালিকায় অনুযায়ী গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬.৩২ লক্ষ ফলোয়ার বেড়েছে। এই তালিকায় দ্বিতীয় নাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

গত ৩০ দিনে ২,৬৭,৪১৯ জন এক্স প্লাটফর্মে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুসরণ করেছেন৷ আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে টপকে গিয়েছেন যোগী আদিত্যনাথ। দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে আর কেউ তাঁর ধারেকাছে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+