Yogi Adityanath: স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা! কমিশন গঠনের প্রক্রিয়া যোগী রাজ্যে
Yogi Adityanath: সরকারি স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য একটি শিক্ষা কমিশন তৈরির প্রক্রিয়া চলেছে। লখনৌতে এক সরকারি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনও শূন্যপদ নেই তা নিশ্চিত করতেই এই প্রচেষ্টা শুরু করা হয়েছে।
লখনৌতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় যোগী আদিত্যনাথ ( Yogi Adityanath) বলেন, রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে স্কুলগুলিতে ছাত্র পিছু ১২০০ টাকা করে দেওয়া হবে। উত্তর প্রদেশের প্রপাথমিক বিদ্যালয়ে নথিভুক্ত ১.৯১ কোটির বেশি ছাত্রছাত্রী এই অর্থ পাবে।

উত্তর প্রদেশে ১২ সদস্যের ইউপি এডুকেশন সার্ভিসেস সিলেকশন কমিশন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা ও সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য শিক্ষক-শিক্ষিকা নির্বাচন করবে। এর জন্য গঠিত কমিটি খসড়া তৈরি করেছে। যা মন্ত্রিসভার অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।
সরকারের কাছে পাঠানো খসড়ায় বলা হয়েছে ১২ সদস্যের কমিশন শিক্ষক নিয়োগের কাজ করবে। সেখানে একজন চেয়ারম্যান থাকবেন। এছাড়াও অবসরপ্রাপ্ত আইএএস বা পিসিএস অফিসার, বিচার বিভাগের প্রতিনিধি এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ১১ জন সদস্য থাকবেন।
নীতি আয়োগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আদিত্যনাথ ( Yogi Adityanath) বলেছেন, দরিদ্রমুক্ত উত্তরপ্রদেশ অর্জনের লক্ষে প্রয়োজনীয় বিষয়গুলির মধ্যে শিক্ষাই অগ্রগণ্য। তিনি দাবি করেছেন রাজ্যে শিক্ষার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী ৫-১০ বছরে এর ইতিবাচক ফল পাওয়া যাবে।
মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) জানিয়েছেন, ২০১৭ সালের আগে রাজ্যে শিক্ষকের তীব্র ঘাটতি ছিল। গত ছয় বছরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলিতে ১.৬৪ লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়েছে। শিক্ষকদের অতিরিক্ত চাহিদা মেটাতে বর্তমান পদক্ষেপ।












Click it and Unblock the Notifications