আগামী ২৫ বছরের রোডম্যাপ তৈরি করে ৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করলেন যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন বৃহস্পতিবার। এবারের বাজেটে আগামী ২৫ বছরের রোডম্যাপ উল্লেখ করেছেন তিনি। এদিন ৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করে যোগী সরকার।
এদিন বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, "আমাদের সংবিধান বাস্তবায়নের পর থেকে ৭৫ বছরের অসাধারণ যাত্রার পর, এই বাজেট আগামী ২৫ বছরের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করবে"। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন যে ২০২৫-২৬ সালের বাজেট বঞ্চিতদের সহায়তা প্রদান করবে।

বাজেটের মূল বৈশিষ্ট্য গুলি দেখে নিন এক নজরে -
পরিকাঠামো উন্নয়ন:
- ৪টি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে এই কয়েক বছরে
- মূলধন ব্যয়ের জন্য ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
- শ্রী বাঁকে বিহারী জি মহারাজ মন্দির (মথুরা-বৃন্দাবন) করিডোরের জন্য ৫০ কোটি বরাদ্দ
- জমি কেনার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ
কর্মসংস্থান ও অর্থনীতি:
- ৯২,০০০ যুবক-যুবতীকে চাকরির সুযোগ করা হবে এই অর্থবর্ষে
- উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে যোগী সরকার
- বেকারত্বের হার হ্রাস করা হবে
- উদ্যোক্তা ও মহিলাদের জন্য বিশেষ প্রকল্প আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি:
- শিক্ষায় বাজেটের ১৩% বরাদ্দ
- স্বাস্থ্যখাতে বাজেটের ৬% বরাদ্দ
- কৃষিখাতে বাজেটের ১১% বরাদ্দ
- বৃত্তির জন্য ৪,৭২০ কোটি টাকা বরাদ্দ
- দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ
- ক্যান্সারের ওষুধ সস্তা করার উদ্যোগ
পর্যটন ও রাজস্ব বৃদ্ধি:
- ৬৫ কোটিরও বেশি পর্যটক উত্তরপ্রদেশ পরিদর্শন করেছেন। ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে ১৪ লক্ষ বিদেশি পর্যটক এসেছিলেন কুম্ভ মেলায়।
যোগী আদিত্যনাথের নেতৃত্বে "ডাবল-ইঞ্জিন সরকার" উত্তরপ্রদেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এদিন তাই ৮ লক্ষ ৮ হাজার ৭৩৬ কোটি টাকার বাজেট পেশ করে যোগী সরকার। পরিকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষিতে বড়সড় বিনিয়োগ করে রাজ্যকে ভারতের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য স্থির করা হয়েছে এই বাজেটে।












Click it and Unblock the Notifications