Yogi Adityanath: পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আসতে চাইছেন ভারতে! বিস্ফোরক যোগী
পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। আম্বেদকরনগরে প্রায় ১২১২ কোটি টাকার ২৩৩৯টি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পর্শকাতর পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে কেন্দ্রের মোদী সরকারের নয় বছরের উন্নয়নেক খতিয়ান তুলে ধরার পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর মতে গোটা বিশ্বের কাছে দেশের পরিচয়ই বদলে দিয়েছেন। মোদী সরকারের আমলেই উপত্যকায় ৩৭০ ধারা বিলোপ রয়েছে। গোটা ভারতের মতোই একই আইনের অন্তর্ভুক্ত হয়েছে কাশ্মীরও। এই ইস্যুটিকে হাতিয়ার করেই যোগী দাবি করেছেন পাক অধিকৃত কাশ্মীরের লোকজনও ভারতে ফিরতে চাইছেন।

একইসঙ্গে যোগী উল্লেখ করেছেন, ১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন একটা দেশে দুই রকমের আইন, দুটি পতাকা থাকতে পারে না। এটার জন্যই তিনি তাঁর জীবন আত্মবলিদান দিয়েছিলেন। ভারত মাতার বীর সন্তান নরেন্দ্র মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন।'

দেশের মধ্যে আভ্যন্তরীন সন্ত্রাসবাদ দমনেও যে মোদী সরকার দক্ষতার পরিচয় দিয়েছে তাও উল্লেখ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'মোদী সরকার ক্ষমতায় আসার আগে সন্ত্রাসবাদ. জঙ্গি কার্যকলাপ, মাওবাদী, নকশালদের হিংসার ঘটনা ছিল। দেশের মধ্যে ১১৫টি জেলায় ছড়়িয়ে ছিল তারা। আর এখন সেটাই কমে গিয়ে ৩-৪টি জেলায় সীমাবদ্ধ হয়ে গিয়েছে।

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications