স্বাস্থ্য কর্মীদের নিয়োগ পত্র প্রদানের মঞ্চ থেকেই কর্মসংস্থানে সাফল্যের ঘোষণা যোগী আদিত্যনাথের
কর্মসংস্থানে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই রাজ্যে ছয় লক্ষ্য কর্মসংস্থান হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এই চাকরি পাওয়ার ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের কোনও সুপারিশ জোগার করতে হয়নি বলেও উল্লেখ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আগামীদিনে রাজ্যের সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের দিশা দেখালেন আদিত্যনাথ।
শুক্রবার একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকেই স্বাস্থ্যকর্মীদের হাতে চাকরির নিয়োগ পত্র প্রদান করেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সার্ভিস সিলেকশন কমিশনের মধ্য দিয়ে ৭১৮২ জনের হাতে স্বাস্থ্য দপ্তরে চাকরির নিয়োগ পত্র প্রদান করেন যোগী। লোক ভবনে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই যোগী বলেন, 'শেষ ছয় বছরে চাকরি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় আমরা কোনও দুনীতিকে মাথাচাড়া দিতে দিইনি।'

চাকরি প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের সততার সঙ্গে কতর্ব্য পালনের কথা বলেন উত্তর প্রদেশের প্রশাসনিক প্রধান। আদিত্যনাথের কথায়, 'অনেক প্রতিকূলতার মধ্যেও চাকরি প্রার্থীদের ভরসা ছিল সরকারের উপর এবং নিয়োগ প্রক্রিয়ার উপর। আমরা সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলাম। সেই রায় চাকরি প্রার্থীদের পক্ষে গিয়েছে।'
আগামী দিনেও রাজ্যের সার্ভিস সিলেকশন কমিশনকে সচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান হিন্দি বলয়ের বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী। যোগী বলেন, 'অনেকেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সমস্যার সৃষ্টি করতে চাইবে, বেআইনী প্রক্রিয়া গুলিকে আমাদের ক্রমাগত আক্রমণ করতে হবে।'

এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যেভাবে সমস্যা তৈরি হয়েছিল শুক্রবার অনুষ্ঠান মঞ্চ থেকে সেই কথাও উল্লেখ করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী বলেন, 'এই নিয়োগ প্রক্রিয়া প্রদানের দিনক্ষণ অনেক দিন আগে থেকেই চূড়ান্ত ছিল। কিন্তু আইনী জটিলতা থাকায় আমাদের তা স্থগিত করে দিতে হয়।কিন্ত আমরা লড়াই চালিয়ে সমস্ত প্রতিবন্ধকতা দূর করেছি, আপনাদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছি।তাই আপনারাও আপনাদের সততার মধ্য দিয়ে জনগনকে পরিষেবা প্রদান করবেন।'

-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications