Yogi Adityanath: মোদীর নেতৃত্বাধীন ‘নিউ ইন্ডিয়ার’ সাফল্যের খতিয়ান তুলে ধরলেন যোগী
২০২৪ সালে দেশে লোকসভা ভোট, নরেন্দ্র মোদী সরকারের কাছে বড় পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন উত্তর প্রদেশ যার, দিল্লি তাঁর। অর্থ্যাত দিল্লির কুর্সিতে বসতে হলে উত্তর প্রদেশের পথ ধরেই আসতে হবে। কারণ এই রাজ্যেই রয়েছে সবথেকে বেশি লোকসভা আসন। লোকসভা ভোট হতে এখনও এক বছর সময় বাকি, কিন্তু এখন খেকেই ভোটারদের আস্থা অর্জনে সচেষ্ট বিজেপি।
গো বলয়ের এই বৃহৎ রাজ্যে বিজেপির মুখ অবশ্যই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন আদিত্যনাথ। গীতা প্রেসের শতবর্ষের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও।

মোদী বলেন, গীতা প্রেস হল বিশ্বের একমাত্র ছাপাখানা যেটা শুধু কোনও সংস্থা নয়, এটা হল একটা বিশ্বাস। এটা কোটি মানুষের কাছে একটা মন্দির। নরেন্দ্র মোদীর কথায়, গীতা প্রেস শতবর্ষ পার করেছে। আমাদের সরকার গান্ধী শান্তি পুরষ্কার দিয়েছে গীতা প্রেসকে। গান্ধীজিরও এই গীতাপ্রেসের প্রতি আবেগ ছিল।
উল্লেখ্য, গোরক্ষপুরে ১৯২৩ সালে তৈরি হয়েছিল এই গীতা প্রেস। গান্ধী শান্তি পুরষ্কার ২০২১এর জন্য বিবেচিত হয়েছিল এই গীতা প্রেস।
নিজের বক্তব্যে প্রথম থেকেই কেন্দ্রের সরকার এবং নরেন্দ্র মোদীর প্রশংসা করেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিউ ইন্ডিয়া এগিয়ে চলেছে। বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে।' মোদীকে ভারত মাতার মহান সন্তান বলেও উল্লেখ করেন যোগী।

একইসঙ্গে যোগী বলেন, 'যোগ হল ভারতের প্রাচীন একটি আর্ট, মোদী সরকার প্রথমবার এই যোগকে সারা বিশ্বব্যাপী প্রসারিত করেছে। প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রসংঘ ২১ জুনকে বিশ্ব যোগ দিবস পালন করার স্বীকৃতি দিয়েছে।বিশ্বের ১৮০টি দেশ যোগ দিবসে অংশ নিচ্ছে।' মোদীর নেতৃত্বে সারা বিশ্বে যে ভারতের কদর বেড়েছে তা জানাতেও ভুল করেননি যোগী।
যোগী তাঁর বক্তব্যে বলেন, '২০১৯ সালে কুম্ভ মেলাকে ইউনেস্কো হেরিটেজের তকমা দিয়েছে। কাশী বিশ্বনাথ মন্দির, কেদারনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সংস্কার হয়েছে। এক বছরের মধ্যে অযোধ্যাতে রাম মন্দিরও তৈরি হয়ে যাবে।' মোদীর নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতের চিকিৎসা পরিকাঠামোর যে উন্নতি হয়েছে তারও খতিয়ান তুলে ধরেন যোগী।

দুটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। গোরক্ষপুর -লখনউ ও যোধপুর-আমেদাবাদের মধ্যে সংযোগকারী এই দুই বন্দে ভারত। গোরক্ষপুর রেল স্টেশন পুনরায় উন্নয়নের শিলান্যাস করেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications