Yogi Adityanath: বৈষম্য ছাড়াই গরিবদের জন্য চিকিৎসা তহবিল! ডাবল ইঞ্জিন সরকারের তারিফ যোগীর
Yogi Adityanath: রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কোনও বৈষম্য ছাড়াই গরিবদের জন্য চিকিৎসার তহবিলের ব্যবস্থা করেছে। এমনটাই জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মেদান্ত হাসপাতালে ক্যান্সার ইউনিটের উদ্বোধন করে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, রাজ্য সরকার লখনৌতে ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করেছে। তিনি বলেছেন, সরকার ক্যান্সার রোগী এবং অন্য গরিব রোগীদের জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ দেওয়া হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার কোনও বৈষম্য ছাড়াই গরিবদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছি, যাতে চিকিৎসার অভাবে কেউ মারা না যায়। প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও জোর দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, বেসরকারি হাসপাতালের ক্যান্সার ইউনিটে নতুন প্রযুক্তির যে রেডিওথেরাপি মেশিন যুক্ত হয়েছে, তা উত্তর ভারতে কোথাও নেই। তিনি বলেছেন, আজ চিকিৎসার জন্য অর্থের অভাব নেই। তবে স্বাস্থ্য পরিষেবার মানব সম্পদ অপরিহার্য বলে মন্তব্য করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)বলেছেন, চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি পাওয়ার পরে চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে যেতে দ্বিধা বোধ করেন। সেই পরিস্থিতিতে সেইসব এলাকার টেলিমেডিসিন রোগীদের আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন টেলিমেডিসিনের মাধ্যমে গ্রামীণ এলাকায় উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করা যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যন্ত এলাকার চিকিৎসক ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ দিতে হবে।












Click it and Unblock the Notifications