Yogi Adityanath: গোরক্ষপুরে শিল্পস্থাপনে নতুন উদ্যোগ যোগীর, তৈরি ২১০০ একর জমির ব্যাঙ্ক

উত্তর প্রদেশকে শিল্পস্থাপনের যোগ্য করে গড়ে তুলতে তৎপর যোগী সরকার। ইতিমধ্যেই একাধিক বাণিজ্য সম্মেলন করে ফেলেছেন তিনি। এবার নিজের কেন্দ্র গোরক্ষপুরের উন্নয়নে নয়া উদ্যোগ নিলেন তিনি। শিল্পস্থাপনের জন্য ২১০০ একর জমির ব্যাঙ্ক তৈরি করেছেন তিনি।

শিল্পস্থাপনের জন্য সবার আগে জরুরি উপযুক্ত জমি। সেই জমি সংগ্রহেও কড়া পদক্ষেপ করেছেন তিনি। ল্যান্ড মাফিয়ারা যাতে কোনও ভাবেই এতে তৎপর হয়ে উঠতে না পারে সেকারণে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। গোরক্ষপুরে যাতে নির্বিঘ্নে শিল্পস্থাপন করতে পারেন বিনিযোগকারীরা সেকারণে এই পদক্ষেপ করেছেন তিনি।

Yogi Adityanath

উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। আইন শৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপ করেছেন তিনি। শিল্পস্থাপনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি জরুরি আইনশৃঙ্খলার কড়া করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন যাতে রিলায়েন্স, টাটা, আদানির মতো শিল্পপতিরা উত্তর প্রদেশে বিনিয়োগে আগ্রহ দেখায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেকারণে আগে থেকে জমির ব্যাঙ্ক তৈরি করতে উদ্যোগী হয়েছে যোগী সরকার। তবে কারোর কাছ থেকে জোর করে জমি নেওয়া হবে না। যাঁরা শিল্পের জন্য জমি দিতে ইচ্ছুক তাঁদের পর্যাপ্ত দাম দিয়ে জমি অধিগ্রহণ করা হবে।

গোরক্ষপুরের উন্নয়নে কোনও কসুর করতে চাইছে না যোগী সরকার। একাধিক কাজ করেছেন তাঁরা। কয়েকশো কোটি টাকার বিনিয়োগ টানতে নতুন করে উত্তর প্রদেশকে সাজিয়ে তোলা হচ্ছে। শিল্প স্থাপনের জন্য তৈরি হয়েছে সড়ক। তারসঙ্গে বিদ্যুৎ পরিষেবারও উন্নয়ন করা হচ্ছে। এমনকী বিদেশি বিনিয়োগ টানতেও যোগী সরকার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+