দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন যোগী, শপথ অনুষ্ঠানে থাকবেন মোদী-সহ অন্যান্যরা
দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন যোগী!
হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরেই শুক্রবার অর্থাত্ আগামীকাল দ্বিতীয় মেয়াদের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো উত্তরপ্রদেশ জুড়ে যেন সাজো সাজো রব। সেই সঙ্গে খুশির মুহূর্তও বটে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে লখনউতে প্রস্তুতি যেন তুঙ্গে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী -সহ বিজেপি শাসিত জায়গার মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী চেয়ারে আবার বসতে চলেছেন। বিজেপি ঝড়ে কংগ্রেস পুরো নিশ্চিহ্ন। যোগী আদিত্যনাথ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী যিনি উত্তরপ্রদেশের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।

বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছে। তারাই কিন্তু রাজ্যে একমাত্র ৩০ বছরের বেশি সময় ধরে এই দলকে ধরে রেখেছে। যোগীর শপথগ্রহণের আগে আলোচনার পারদ চড়েছে যে কারা নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হবেন।
জানা গিয়েছে, আগের বারের মত এবারও এবারও দুইজন ডেপুটি সিএম থাকবেন। সেই সঙ্গে থাকবেন দুই ডজন ক্যাবিনেট মন্ত্রী-সহ ১২ জন রাজ্যপালও। অতিরিক্ত দায়িত্ব হিসাবে কিছু মন্ত্রীকে MoS মর্যাদাও দেওয়া পারে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে।
গতকাল, বুধবার বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তিনি রাজ্যে সরকার গঠন নিয়েও অনেক আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলীয় পর্যবেক্ষক হিসাবে রাজ্যে সরকার গঠনের জন্য নিযুক্ত করা হয়েছে। উপস্থিত থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসও -সহ বিজেপির কর্মী থেকে সমর্থকরা।
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের নির্বাচন হয়েছে। চলতি মাসের ১০ তারিখ তার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। সবার নজর ছিল কিন্তু উত্তরপ্রদেশের দিকেই। সেখানে কিন্তু বিপুল ভোটে জয় লাভ করেছে বিজেপি। যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই তোড়জোড় বেশ তুঙ্গে। অতিথি বসার জায়গা ছাড়াও মোট ২০ হাজার চেয়ার পাতা হয়েছে। রাজ্যজুড়ে বিজেপি কর্মীরা উপস্থিত থাকবেন এই শপথ অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications