Yogi Adityanath: ইনস্টাগ্রামে ৭০ লক্ষ ফলোয়ার, রেকর্ড গড়লেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী
ইনস্টাগ্রামে ৭০ লক্ষ ফলোয়ার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। রেকর্ড গড়লেন তিনি। ইনস্টাগ্রামে তৃতীয় সর্বোচ্চ ফলোয়ার হয়ে গিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। ভারতীয় রাজনীতিকদের ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে তৃতীয় স্থানে চলে এসেছেন তিনি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্য বেড়েছে। এখনও পর্যন্ত ৩২৭৩টি পোস্ট ইনস্টাগ্রামে করেছেন তিনি। এবং তিনি নিজে ১২জনকে ইনস্টাগ্রামে ফলো করেন। ইনস্টাগ্রামে জনপ্রিয়তার পাশাপাশি টুইটার এবং ফেসবুকেও বিপুল ফলোয়ার রয়েছে যোগীর।

টুইটার বা এক্স হ্যান্ডেলে ২৬,২ মিলিয়ন ফলোয়ার রয়েছে। আবার ফেসবুকেও ৭৬ লক্ষ ফলোয়ার রয়েছে। রাজ্যের উন্নয়নে একের পর এক কাজ করেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের উন্নয়নে এবং দেশের প্রশাসনিক উন্নয়নে একাধিক কাজ করেছেন তিনি। দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথ।
বিশেষ করে উত্তর প্রদেশের আইনের শাসন ফিরিয়ে আনতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে শিল্পস্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা করছে। তিনি দাবি করেছিলেন রাজ্যে শিল্পস্থাপনে এতোদিন কেউ আগ্রহ দেখাত না এখন সেই পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে এসেছে। রাজ্যে একের পর এক শিল্প সম্মেলন করেছেন যোগী। তাতে একাধিক শিল্পপতি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
শুধু শিল্প এবং কর্মসংস্থান নয় শিক্ষাতেও উন্নয়নে উদ্যোগী হয়েছে যোগী সরকার। রাজ্যের সব সরকারি স্কুলের উন্নয়নে জোর দিয়েছেন তিনি। স্কুলের শিক্ষিকাদের ট্যাব দেওয়া হয়েছে। সময়োপযোগী করে শিক্ষা দেওয়ার কথা বলেছেন তিনি। রাজ্যের পড়ুয়ারা যাতে জাতীয় স্তরে ভালো ফল করতে পারে সেদিকে নজর দিতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications