শহরবাসীকে সুবিধা দিতে ডিজিটাল পরিষেবা চালু করল যোগী সরকার
উত্তর প্রদেশে নাগরিক পরিষেবার জন্য বিশেষ ডিজিটাল পরিষেবা চালু করল যোগী আদিত্যনাথ সরকার। একটি ওয়েবসাইটে নাগরিক পরিষেবার সব রকম তথ্য দেওয়া থাকবে। তার মাধ্যমেই উত্তর প্রদেশের সব শহরের বাসিন্দাদের নাগরিক পরিষেবার জন্য আবেদন করতে হবে।
ডিজিটাল নাগরিক পরিষেবার কারণে আর শহরবাসীকে অফিসে অফিসে দৌড়াতে হবে না। একটি প্ল্যাটফর্মেই তাঁরা বিভিন্ন সুবিধার জন্য আবেজন জানাতে পারবেন। যোগী সরকার এই পরিষেবার নাম দিয়েছেন এসডইউডিএম-ইউপি।

রাজ্যের সব শহরের উন্নয়নে মন দিয়েছে উত্তর প্রদেশ সরকার। যোগী আদিত্যনাথ রাজ্যের সব শহরের আধুনিকরণ করতে চাইছেন। তার জন্য একাধিক পরিকাঠামোগত পরিবর্তন আনতে শুরু করেছেন তিনি। সড়ক পরিবহণের পাশাপাশি নাগরিক পরিষেবার উন্নয়নেও মন দিয়েছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই শহরবাসীর সুবিধার্থে এক প্ল্যাটফর্মের সূচনা করেছেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উত্তরপ্রদেশের সব শহরের বাসিন্দারা নাগরিক পরিষেবার যাবতিয় তথ্য পেয়েযাবেন।

স্টেট আর্বান ডিজিটাল মিশন নামে এই প্ল্যাটফর্মে সবরকমের কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার জন্য আবেদন করতে পারবেন শহরবাসী। সম্প্রতি যোগী সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তাতে নাগরিক পরিষেবার যাবতীয় তথ্য দেওয়া থাকবে। ইগভর্ন্যান্স পরিষেবা দান করা হবে এই ডিজিটাল পরিষেবার মাধ্যমে।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকেরা বাড়ির ট্যাক্স , জলের ট্যাক্স, জন্মের শংসাপত্র, মৃত্যুর সংশাপত্র থেকে শুরু করে একাধিক বিষয়ে আবেদন জানাতে পারবেন তাঁদের আর স্থানীয় পুরসভা অফিসে ছোটাছুটি করতে হবে না। বাড়িেত বসেই অনলাইনে সব কিছুর আবেদন করতে পারবেন তিনি। প্রথম দফায় ১৭টি পুরসভায় এই পরিষেবা চালু করা হয়েছে। তার পরে ধাপে ধাপে পরিষেবা চালু করা হবে।
শহরবাসীর সুবিধার্থে একাধিক পরিষেবা চালু করেছে যোগী সরকার। একই ভাবে গ্রামাঞ্চলের উন্নয়নেও কাজ করা হচ্ছে। উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে রাজ্যের সব শহর সড়ক পরিষেবা উন্নত করা হচ্ছে। সেই সঙ্গে লখনউয়ের সঙ্গে অন্যান্য সদর শহরের জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। সড়ক পরিবহণের পাশাপাশি একাধিক ক্ষেত্রের উন্নয়ণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications