OBC-সম্প্রদায়ের মেয়ের বিয়ের খরচ দেবে সরকার, বড় ঘোষণা যোগী আদিত্যনাথের

এবার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে বড় ঘোষণা করল যোগী সরকার। রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মেয়েদের বিয়ের খরচ বহন করবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নারী কল্যাণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুধু ওবিসি সম্প্রদায় নয় পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের খরচও দেবে যোগী সরকার। এমনই ঘোষণা করা হয়েছে। তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে যোগী সরকার। রাজ্যের নারী কল্যাণে এবং উন্নয়নে কোনও খামতি রাখতে চান না তিনি। নারী শিক্ষার পাশাপাশি তাঁদের সামাজিক উন্নয়নেও জোর দিচ্ছে যোগী সরকার।

Yogi Adityanath

রাজ্যের নারী কল্যাণে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ সরকার। ইতিমধ্যেই রাজ্যে নারী কল্যাণে বেশ কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন তিনি। এবার ওবিসি সম্প্রদায়ের মেয়েদের উন্নয়নে বিশেষ ঘোষণা করেছেন তিনি। ওবিসি সম্প্রদায়ের মেয়েদের বিয়ের খরচ সরকার বহন করবে এখন থেকে। এমনকী গরিব দুঃস্থ পরিবারের মেয়েদেরও বিয়ের খরচ দেবে রাজ্য সরকার। এমনই সিদ্ধান্ত ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।

তার জন্য নির্দিষ্ট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। যে ফান্ডের টাকা দিয়ে কেবল গরিব দুঃস্থ পরিবারের মেয়েদের উন্নয়নে কাজ করবে যোগী সরকার। তবে এই সুবিধা পেতে হলে আগে থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করতে হবে। রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণি উন্নয়ন দফতরে এই আবেদন করতে হবে বলে জানিয়েছে যোগী সরকার। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৭৭১ কোটি টাকা খরচ করেছে যোগী সরকার। যোগী সরকারের এই প্রকল্পে ৩,৮৫,৫১৪ জন উপকৃত হয়েছেন।

Yogi Adityanath

এই সুবিধা পেতে গেলে কতগুলি নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করতে হবে। প্রতিমাসের ১০ তারিখের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন করে জানাতে হবে নিজের প্রয়োজনের কথা। তবে নিয়ম মনে আবেদন না করলে সেই আবেদন খারিজ হয়ে যাবে। এই প্রকল্পে আবেদন করতে হলে সবচেয়ে আবশ্যিক আবেদনকারীর আয় কত তা জানাতে হবে সরকারকে।

Yogi Adityanath

শহরাঞ্চলের আবেদনকারীদের বার্ষিক আয় হতে হবে ৫৬,৪৬০ টাকার মধ্যে আর গ্রামাঞ্চলের আবেদনকারীদের আয় হতে হবে বছরে ৪৬,০৮০ টাকার মধ্যে। আর যার বিয়ের জন্য এই প্রকল্পে আবেদন করা হবে সেই মেয়ের বয়স হতে হবে ১৮ বছর এবং বরের বয়স হতে হবে ২১ বছর। এই নিয়মগুলি মেনে আবেদন করলে তবেই মিলবে টাকা। সেই সঙ্গে একই পরিবারের ২টি মেয়ের বিয়ের খরচই সরকার দেবে। তার বেশি দেবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+