উত্তর প্রদেশের ওষুধ উৎপাদনে বড় পদক্ষেপ যোগী সরকারের, নতন গবেষণাগার তৈরির উদ্যোগ
রাজ্যের সব স্তরের উন্নয়নে তৎপর যোগী আদিত্যনাথ। এবার ওষুধ উৎপাদন এবং গবেষণায় জোর দিয়েছে যোগী সরকার। উত্তর প্রদেশ ওষুধ উৎপাদনের একাধিক কেন্দ্র রয়েছে। গোটা দেশে ওষুধ উৎপাদনে উত্তর প্রদেশ ষষ্ঠ ছিল এতদিন। কিন্তু এখন শীর্ষে পৌঁছতে চলেছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
রাজ্যের ওষুধ উৎপাদন ক্ষমতা এখন ২ শতাংশ। তাকে ২০-১২ শতাংশে নিয়ে যেতে চাইছে যোগী সরকার। সেকারণে একাধিক পরিকল্পনা করেছেন তিনি। রাজ্যে একাধিক গবেষণাগার তৈরির সিদ্ধান্ত নিেয়ছে যোগী সরকার। তিনি বলেছেন ওষুধ উৎপাদনের পাশাপাশি গবেষণাতেও জোর দিতে চান তিনি।

উত্তর প্রদেশে আগে থেকেই IITR, CDRI, CIMAP, এবং NBRI-র মত একাধিক ওষুধ প্রস্তুত কারক সংস্থা রয়েছে। এছাড়াও SGPGI এবং KGMU মত গবেষণা কেন্দ্রও রয়েছে। আর কয়েক বছরের মধ্যেই লখনউ শহর বায়ো ফার্মার হাবে পরিণত হবে বলে জানিয়েেছন তিনি। সেই সঙ্গে একটি ফার্মা পার্ক তৈরি করার পরিকল্পনা নিয়েছেন তিনি।

ফার্মা ক্ষেত্রে কীভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যায় তার পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তার উপর ভিত্তি করেই ফার্মা সেক্টরে উন্নয়নের পরিকল্পনা করা হবে বলে জানিয়েেছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications