Yogi Adityanath: রাহুল-অখিলেশকে কটাক্ষ, উত্তরপ্রদেশে সব আসনেই ফুটবে পদ্ম, আত্মবিশ্বাসী যোগী
বেজে গিয়েছে লোকসভা ভোটের বাদ্যি, আর কয়েকদিন পরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের দিনক্ষণও ঘোষণা করে দেওয়া হবে। শাসক-বিরোধী সব দলেরই লোকসভা ভোট ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তৃতীয়বার ক্ষমতা দখলের জন্য রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েই ভোটের লড়াইয়ে নামছে বিজেপি শিবির।
দেশজুড়ে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা বিজেপির বড় ভরসা উত্তরপ্রদেশ। রাজধানীর রাজনীতিতে একটা কথা খুবই প্রচলিত আছে সেটা হল, উত্তরপ্রদেশের পথ ধরেই দিল্লির সিংহাসন দখল করতে হয় যে কোনও দলকে। এই সমীকরণ মাথায় রেখেই তৃতীয়বার ক্ষমতা দখলের লড়াইয়ে নামছে বিজেপি। লোকসভা ভোটের আগে বড় বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ।

বরাবরই লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তরপ্রদেশ। কারণ এই রাজ্যেই রয়েছে সবথেকে বেশি আসন। ফলে দিল্লির কুর্সি দখল করতে হলে গো-বলয়ের বৃহত্তম রাজ্য থেকে বেশি আসনের জয় পাওয়া জরুরি। উত্তরপ্রদেশ এখড় বিজেপির কাছে শক্ত ঘাঁটি। তার উপর রাম মন্দির নির্মাণের পর গেরুয়া শিবিরের পালে আরও বেশি হাওয়া লেগেছে।
এই অনুষ্ঠানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদবকেও খোঁচা দিয়েছেন যোগী। তাঁর কথায়, 'যারা নিজেদের পরিবার সামলে রাখতে পারেনা তাঁরা কীভাবে রাজ্য সামলাবে?' এর পাশাপাশি কংগ্রেস ওবং রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল রাহুলের ন্যায় যাত্রা।
উত্তরপ্রদেশে ৮ থেকে ১০টি আসন শরিক দলগুলিকে ছাড়ার কথা ভাবছে বিজেপি শিবির। রাজ্য নেতৃত্ব শরিকদের কোন আসনগুলি ছেড়ে দেওয়ার জন্য চিহ্নিত করেছে, তা নিয়েও কথাবার্তা হয়েছে যোগী-মোদীর মধ্যে। সূত্রের মতে, বিজেপি যে মোটামুটি ৭০টি আসনে লড়তে চলেছে, তার প্রত্যেকটি আসন ধরে ধরে এ যাত্রায় মোদীর সঙ্গে আলোচনার কথা রয়েছে।
বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, প্রাথমিক ভাবে যে আসনগুলিতে গত বার দলীয় প্রার্থী জিতেছিল, তাতে মুখ পরিবর্তনের সম্ভাবনা কম। দ্রুত দলীয় প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ে নেমে পড়তে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications