'এক ভারত, শ্রেষ্ঠ ভারত', কর্নাটকের কালিবুর্গিতে প্রচারে গিয়ে উত্তর প্রদেশের নজির দিলেন যোগী
যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে গিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত নিয়ে সওয়াল করেছেন। তিনি বার্তা দিয়েছেন কর্নাটক থেকেই এক ভারত শ্রেষ্ঠী ভারতের উত্থান। সেই ভাবনা ফিরিয়ে আনতে হবে। দেশের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে বার্তা দিয়েছেন তিনি।
যোগী আদিত্যনাথকে কর্নাটকের নির্বাচনে তারকা প্রচারক ছিলেন যোগী আদিত্যনাথ। কর্নাটকের কালিবুর্গিতে গিয়েছিলেন তিনি। সেখানে এক দেশ শ্রেষ্ঠ ভারত নিয়ে সওয়াল করেন। সেই সঙ্গে নিজের রাজ্যের উন্নয়নের তুলনাও করেছেন তিনি।

যোগী আদিত্যনাথ বলেছেন কর্নাটরক এবং উত্তর প্রদেশের মধ্যে অনেক মিল রয়েছে। দুই রাজ্যের মধ্যে সংস্কৃতির ছোঁয়া রয়েছে। দুই রাজ্যের মধ্যে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি উত্তর প্রদেশকে রাম রাজ্য বলে দাবি করে বলেছেন।

উত্তর প্রদেশে যেমন শ্রীরামের জন্ম হয়েছিল। সেকারণে সেটা পবিত্র ভূমি অন্যদিকে আবার এই কর্নাটকেই পরম ভক্ত হনুমানের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। কাজেই দুই রাজ্যই ভারতের পবিত্র ভূমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার বার্তা দিয়েছেন। সেটাই আমাদের শক্তি হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications