Yogi Adityanath: পাখির চোখ ২০২৪, বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের বিস্তারের পরিকল্পনা উত্তরপ্রদেশে
লোকসভা নির্বাচন ২০২৪-কে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। এবারও উত্তরপ্রদেশকে গুরুত্বের চোখে দেখছে তারা। সেই কারণে সোশ্যাল মিডিয়া সেলের বিস্তারের পরিকল্পনা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাইছেন ভার্চুয়াল প্রচারে জোর দিতে।
উত্তরপ্রদেশে বিজেপিক সোশ্যাল মিডিয়া সেলের আরও বিস্তার চাইছেন তিনি। বিজেপি সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও নীতিগুলিতে মানুষের কাছে তুলে ধরাই এই পরিকল্পনার লক্ষ্য। যোগী আদিত্যনাথ চাইছেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পকে হাইলাইট করে জনমানসে ছাপ ফেলা।

বিজেপির উত্তরপ্রদেশ ইউনিট রবিবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে জেলা প্রধান এবং রাজ্যস্তরের সোশ্যাল মিডিয়া কর্মীদের জন্য একটি কর্মশালার আয়োজন করে। সেখানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও কাজে লাগানোর কথা বলা হয়েছে। তার মাধ্যমে প্রচারকে একেবারে তৃণমূলস্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ডেপুটি সিএম ব্রজেশ পাঠক, রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী, রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন ধরমপাল সিং ছাড়াও কর্মশালায় অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্যস্তরের নেতা-নেত্রী ও জেলা সংগঠনের সভাপতিরা। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতিতে তাঁরা কোনও খামতি রাখতে চাইছে না।
এই কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এবং যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কল্যাণমূলক নীতি ও পরিকল্পনাগুলিকে কার্যকরভাবে তুলে ধরারা বিষয়ে আলোচনা করা হয়। পার্টির নেতারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে আসা যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির আরও ভালো ব্যবহারের বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। রাজ্য সভাপতি বলেন, আরও ভালো সমন্বয় তৈরি করতে হবে। ডাবল ইঞ্জিন সরকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications