Yogi Adityanath: "দাঙ্গাবাজদের শান্তির দূত বলেন মমতা, মুর্শিদাবাদ নিয়ে চুপ;" কড়া আক্রমণ যোগী আদিত্যনাথের
Yogi Adityanath: মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গোটা বাংলা জ্বলছে অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ বলে কটাক্ষ যোগীর। দাঙ্গাবাজদের মমতা শান্তির দূত বলেন, এমনই দাবি যোগীর। লখনউয়ের পর এবার হারদোইয়ের সভা থেকে মমতাকে আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।
হিন্দি প্রবাদবাক্য টেনে যোগী যা বলেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "যারা লাঠির ঘা খেতে অভ্যস্ত, তাদের মুখে বলে কী হবে? ধর্মনিরপেক্ষতার নাম করে দাঙ্গাবাজ লোকেদের অশান্তি করার পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে ওরা। গোটা গত সপ্তাহ ধরে মুর্শিদাবাদের সর্বত্র হিংসার আগুন জ্বলেছে। কিন্তু রাজ্য সরকার নীরব থেকেছে। এধরনের অরাজকতায় রাশ টানা উচিত।" মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ায় এদিন কলকাতা হাইকোর্টকে ধন্যবাদও জানান যোগী আদিত্যনাথ।

একা তৃণমূল নয়, মুর্শিদাবাদের হিংসা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টিও মুখে কুলুপ এঁটেছে বলে আক্রমণ যোগীর। তিনি বলেন, "হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভেতরে যা হয়েছে, বুক ফুলিয়ে তার সমর্থন করছেন। বাংলাদেশই যদি ভালো লাগে, তাহলে ওদের বাংলাদেশেই যাওয়া উচিত। কেন ভারতের বোঝা হয়ে রয়েছে? ২০১৭ সালের আগে, উত্তরপ্রদেশে প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি হত। বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কমেছে।"
ওয়াকফ সংশোধনী আইন পাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, "ওয়াকফ থেকে যে জমি আসবে তাতে হাসপাতাল গড়া হবে, গরিবদের ঘর হবে, বহুতল হবে, স্কুল-বিশ্ববিদ্যালয় গড়া হবে। কিন্তু জমিতে কেউ বেদখল করে মাফিয়ারাজ করতে পারবেন না। আর তাতেই বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।"
যোগীর মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আই.পি সিং। যোগী আদিত্যনাথের মতো লোকেরা আরেকবার দেশভাগ চান বলে কটাক্ষ সপা নেতার। তিনি আরও বলেন, "উত্তরপ্রদেশে গণধর্ষণ রুখতে ব্যর্থ, ওরা এসেছে পশ্চিমবঙ্গ নিয়ে বলতে।" এর আগে লখনউয়ের সভা থেকে যোগী দাবি করেছিলেন, ওয়াকফ নিয়ে হিংসায় প্ররোচনা দিচ্ছে রাজ্য সরকারগুলিই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications