অফিসে 'টিফিন ব্রেক'-এর মতো এবার আসছে 'যোগা ব্রেক'! সংস্থাগুলিতে কোন নিয়ম লাগু হতে চলেছে
ঠিক যেমন টিফিন ব্রেক হয় অফিসে, অনেকটা তেমনই এই যোগা ব্রেক। কাজের ফাঁকে একটুখানি সময় হাতে নিয়ে চলবে যোগভ্যাস। তাও আবার অফিসের মধ্যেই। এমনই নিয়ম আসতে চলেছে আগামী দিনে। সরকারি ক্ষেত্র সহ কর্পোরেট সেক্টরে এই যোগা-ব্রেক এবার থেকে দেখা যাবে।

কেন্দ্রের উদ্যোগে যোগা ব্রেক
কেন্দ্রের 'আয়ুষ' মন্ত্রকের তরফে এবার বিভিন্ন অফিস সরকারি দফতরে আসতে চলেছে যোগা ব্রেক। মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা এবং কয়েকজন যোগভ্যাস বিশেষজ্ঞের সঙ্গে মিলে এই উদ্যোগে সামিল হয়েছে কেন্দ্র। আর এই উদ্যোগ আসতে আসতে দেশের বিভিন্ন সংস্থায় ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

কোন কোন সংস্থা আগ্রহ প্রকাশ করেছে?
টাটা কেমিক্যালস, অ্যাক্সিস ব্যাঙ্ক , এরনস্ট অ্যান্ড গ্লোবাল কনসাল্টিং সার্ভিসেস এর মতো সংস্থা এই বিষয়ে এগিয়ে এসেছে। এই সমস্ত সংস্থাগুলিতে যোগা ব্রেক সংযুক্ত করা হতে চলেছে বলে খবর। তবে গোটা প্রক্রিয়াটিই আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

কতক্ষণের ব্রেক নেওয়া যাবে?
আয়ুষ মন্ত্রক জানিয়েছে, এর আগে তারা সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কর্পোরেট সেক্টরের কাছে তাঁদের কর্মচারীদের জন্য ৩০ মিনিটের যোগা ব্রেক নেওয়ার প্রস্তাব দেয়। তবে , বিভিন্ন সংস্থাএই ব্রেক ৫ মিনিটের জন্যি শুধু ধার্য করতে চাইছে বলে খবর।












Click it and Unblock the Notifications