Year ender 2024: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সংঘর্ষ থেকে জঙ্গি হামলা, ২০২৪ সালে ঘটেছে একাধিক দুর্ঘটনা
আর কয়েক দিনের মধ্যেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলেছে ২০২৪ সাল। সকলে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য লুকিয়ে রয়েছেন।
তবে ফেলে যাওয়া বছরে এমন অনেক কিছু ঘটেছে যা ভুলতে পারা যাবে না। এক কথায় ২০২৪ সাল বেশ ঘটনা বহুল হয়ে রয়েছে। তবে সেই সব ঘটনার মধ্যে যেমন ভাল কিছু রয়েছে একই সঙ্গে রয়েছে কিছু ভয়াবহ দুর্ঘটনার স্মৃতিও।

- উত্তরবঙ্গ রেল দুর্ঘটনা
গত জুন মাসের ১৭ তারিখ বাংলার ঘুম ভাঙে এক বিরাট দুর্ঘটনার খবরের সঙ্গে। করমণ্ডল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতীয় রেল। শিলিগুড়ির কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারান ১১ জন। একই সঙ্গে গুরুতর আহত হন বহু যাত্রী। এক্সপ্রেস ট্রেনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে।
- জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা
বিগত ৯ জুন, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় জঙ্গি হামলা ছিল এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কাটরায় হিন্দু তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিতে হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। আর যার ফলে প্রাণ হারান ১০ জন পুণ্যার্থী। আহত হন প্রায় ৩০ জন। এই জঙ্গি হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তইবার শাখা সংগঠন টিআরএফ।
- হাথরসে পদপিষ্ট
গত ২রা জুলাই উত্তরপ্রদেশের হাথরস জেলায় এক ধর্মীয় সমাবেশে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আচমকা হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ১২১ জন ভক্তের। ধর্ম প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভায় আসার অনুমতি ছিল ৮০ হাজার ভক্তের। কিন্তু সেখানে সমাগম হয় প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষের। আর যাতে ঘটে এই দুর্ঘটনা।
- তামিলনাড়ুর রেল দুর্ঘটনা
গত ১১ ই অক্টোবর চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টাই রেলওয়ে স্টেশনে বাগমতি এক্সপ্রেসের ১৩ টি বগি লাইনচ্যুত হয়।












Click it and Unblock the Notifications