Year ender 2024: ২০২৪ সালে নারী শক্তির গৌরব বজায় রাখলেন যেসব ভারতীয় মহিলারা

বিশ্বজুড়ে নারী শক্তির জয়জয়কার। সুনিতা উইলিয়ামস হন কিংবা তুলসী গ্যবার্ড, পৃথিবীর মাটি থেকে অন্তরীক্ষ, সব জায়গায় নিজেদের প্রতিপত্তি বিস্তার করে রেখেছেন কৃতি মহিলারা।

ভারতের মাটিতেও ২০২৪ সালে একের পর এক কৃতিত্বের ছাপ রেখেছেন একাধিক মহিলা। বছর শেষে ফিরে দেখা যাক এমনই কিছু সকল নারীদের কৃতিত্ব।

Avani Lekhara and manu bhakar

  • মনু ভাকের

বিগত অলিম্পিক্স যদি হয় নিরজ চোপড়ার, তাহলে চলতি বছর অর্থাৎ ২০২৪ প্যারিস অলিম্পিক্সে নিঃসন্দেহে নিজের নামের মাইল ফলক লিখে ফেলেছেন হরিয়ানার কন্যা মনু ভাকের। মনু ভাকের শ্যুটিংয়ে অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা। শুধু তাই নয় একটি অলিম্পিকে দেশের হয়ে দুটি পদক জয় করার রেকর্ড করেছেন তিনি।

  • অবনী লাখরা

প্রতিবন্ধকতা কখনও অদম্য ইচ্ছাশক্তিকে পরাজিত করতে পারেনা। ঠিক এই কথাই বুঝিয়ে দিয়েছেন রাজস্থানের জয়পুরের আরও এক কৃতি নারী অবনী লাখরা। ২০১২ সালে এক দুর্ঘটনায় নিজের চলৎশক্তি হারিয়েছিলেন তিনি। কিন্তু হুইল চেয়ার তাঁর ক্ষমতা এবং কৃতিত্বকে বেঁধে রাখতে পারেনি। প্যারালিম্পিক গেমসে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে স্বর্ণপদ জয় করেছেন এই সোনার মেয়ে।

  • মোহনা সিং

ভারতীয় বায়ু সেনাবাহিনীর জন্য এক গৌরবজ্জ্বল অধ্যায় রচনা করলেন মোহনা সিং। স্কোয়াড্রন লিডার মোহনা সিং ১৮ ফ্লাইং বুলেটস স্কোয়াড্রনে যোগদানকারী প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন।

  • নিকিতা পোরওয়াল

বরাবর ভারত নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ভারতবাসী রূপ এবং লাবণ্যের এক মুহূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছেন বারবার। ঠিক তেমনই ভারতীয় সুন্দরী নিকিতা পোরওয়াল। ফেমিনা মিস ইন্ডিয়ার গৌরবোজ্জ্বল ৬০ তম বর্ষে সেরার সেরা মুকুট উঠেছে নিকিতার মাথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+