Year Ender 2023: ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা-নেত্রী, যাঁরা ছিলেন সংবাদ শিরোনামে
২০২৩কে বিদায় জানাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ফেলে আসা বছর জুড়ে বেশ কয়েকজন রাজনৈতিক নেতানেত্রী সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছেন।
সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী, মহুয়া মৈত্ররা রয়েছেন।

- নরেন্দ্র মোদী
অষ্ট্রেলিয়ার হাতে বিশ্বকাপ তুলে দেওয়াই হোক কিংবা চন্দ্রযান-থ্রির লঞ্চে প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা নেড়ে দেওয়া, সংবাদ মাধ্যমের নিউজরুমকে ব্যস্ত রেখেছে সারাটা বছর। সম্প্রতি হয়ে যাওয়া হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির জয়ের কৃতিত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। দেশের মাটিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজনের কৃতিত্বও দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। ফেলে আসা বছরে প্রধানমন্ত্রীকে একাধিক দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে।
- রাহুল গান্ধী
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত যাত্রা করে সাড়া জাগিয়েছিলেন কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে। বছরের মাঝে মোদী উপাধি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে দুবছরের কারাদণ্ড দেয়। যে কারণে তাঁর লোকসভার সদস্যপদ কেড়ে নেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে অর্থার গত অগাস্টে সুপ্রিম কোর্ট তাঁকে সংসদ সদস্য হিসেবে পুনর্বহাল করে।
- মহুয়া মৈত্র
টাকার বদলে প্রশ্ন মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। এথিক্স কমিটির রিপোর্টের ওপরে ভিত্তি করে তাঁকে বহিষ্কার করা হয়। তবে লোকসভা থেকে তাঁর বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মহুয়া সুপ্রিম কোর্টে গিয়েছেন।
- বিষ্ণু দেও সাই
ছত্তিশগড়ের চতুর্থ মুখ্যমন্ত্রী। ১৯৯০ সালে রাজ্যে সরপঞ্চ হিসেবে কাজ শুরু করে একাধিকবার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বিষ্ণু দেও সাই। নম্রতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিজেপি নেতৃত্ব। এছাড়াও তিনি রাজ্যে আদিবাসীদের মুখও বটে। তিনিই রাজ্যের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী।
- মোহন যাদব
সবাইকে অবাক করে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ওবিসি নেতা মোহন যাদবকে। তিনি তিনবারের বিধায়ক। তবে মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন না। তবে লোকসভা নির্বাচনের আগে ওবিসি সম্প্রদায়ের মুখ হিসেবে তাঁকেই তুলে ধরেছে বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত মধ্যপ্রদেশের ৪৮ শতাংশ ওবিসি বিজেপির ভোট ব্যাঙ্কের মূল ভিত্তি।
- রেভান্থ রেড্ডি
ছাত্র জীবনে এবিভিপির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি অদম্য কংগ্রেস যোদ্ধা। বিআরএস এবং চন্দ্রশেখর রাওকে হারিয়ে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে যাওয়ার কৃতিত্ব দেওয়া হয় রেভান্থ রেড্ডিকে। রাজ্যে বিআরএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
- ভজনলাল শর্মা
সবাইকে অবাক করে দিয়ে গত ১২ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মাকে বেছে নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। তিনি একজন নিবেদিত প্রাণ আরএসএস এবং বিজেপি কর্মী হিসেবে পরিচিত। যিনি রাজ্য বিজেপিতে সিঁড়ি বেয়ে উঠেছেন এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ভরতপুর জেলার একটি গ্রামের সরপঞ্চ হিসেবে তিনি সরাসরি জনগণের জন্য কাজ শুরু করেন প্রায় তিন দশক আগে।
- অজিত পাওয়ার
এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাগ্নে দলকে ভাগ করে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হয়েছেন। বর্তমানে দলের নাম ও প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে শারদ পাওয়ারের সঙ্গে তাঁর লড়াই চলছে।
- শিবরাজ সিং চৌহান
মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী। কিন্তু পঞ্চমবারের জন্য তাঁকে না সুযোগ দিয়ে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি নেতৃত্ব। তবে শিবরাজ সিং চৌহানের চালু করা লাডলি বেহনা স্কিম মধ্যপ্রদেশে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই স্কিমে যোগ্য মহিলাদের প্রতিমাসে ১২৫০ টাকা করে দেওয়া হয়। নির্বাচনী প্রতিশ্রুতিতে তা বৃদ্ধি করে তিন হাজার টাকা করা কথা বলা হয়েছিল। শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন এবং বিজেপিকে রাজ্যে সর্বাধিক সংখ্যক আসন পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications