Year ender 2023: রাফালে মেরিন জেট থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, প্রতিরক্ষায় মোদীর ভারতের প্রাপ্তি একনজরে
Year ender 2023: গত এক বছরে ভারতের প্রতিরক্ষায় অনেক পরিবর্তন হয়েছে। কেননা নরেন্দ্র মোদী সরকার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রসঙ্ত ভারতের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী নিয়ে গঠিত।
বিদায়ী বছরে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো থেকে শুরু করে আইএনএস তরমুগলির অন্তর্ভুক্তি, বায়ুসেনায় প্রথম সি-২৯৫ বিমানের অন্তর্ভুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য অন্যতম সফল বছর হিসেবে পরিগণিত হয়েছে। নরেন্দ্র মোদী সরকার প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র কেনার জন্য ৭০ হাজার কোটি টাকার বেশি অনুমোদন করেছে।

- অগ্নি প্রাইম ব্যালেস্টিক মিসাইল
গত সাতই জুন দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ওড়িশার উপকূলে নিউ জেনারেশন ব্যালেস্টিক মিসাইল অগ্নি প্রাইম সফলভাবে পরীক্ষা করেছে। এটির নির্ভুল সিস্টেম, নির্ভরযোগ্যতা যাচাই করতে প্রতিরক্ষা গবেষণা সংস্থা প্রি-ইনডাকশন লঞ্চ করে।
- সেনাবাহিনীতে প্রলয় ব্যালেস্টিক মিসাইল
দেশের নিয়ন্ত্রণ রেখা ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করার জন্য প্রলয় ব্যালেস্টিক মিসাইল কেনার অনুমোদন দিয়েছে মোদী সরকার। এই ক্ষেপণাস্ত্রটি ১৫০ থেকে ২০০ কিমি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সারফেস টু সারফেস মিসাইল।
- সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল্ট রাইফেল
ভারতীয় সেনাবাহিনীর হাতে ৭০ হাজার সিগ সাউয়ার অ্যাসল্ট রাইফেল তুলে দেওয়া হয়েছে। এটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বাহিনীকে সাহায্য করবে। আমেরিকায় তৈরি এই অ্যাসল্ট রাইফেল কাশ্মীর উপত্যকার পাশাপাশি লাদাখে থাকা সেনাবাহিনীর জওয়ানরা ব্যবহার করছে। এই রাইফেল একে ৪৭-এর থেকেই বেশি প্রাণঘাতী।
- নৌবাহিনীতে আইএনএস তরমুগলি
ভারতীয় নৌবাহিনীতে দ্রুত আক্রমণকারী নৌযান আইএনএস তরমুগলিকে অন্তর্ভুটক্ত করা হয়েছে। জাহাজটি ইতিমধ্যে দুটি দেশের হয়ে কাজ করেছে। ভারতের পূর্ব উপকূল বরাবর নজরদারিতে এই জাহাজকে ব্যবহার করা হচ্ছে। জাহাজটির নামকরণ করা হয়েছে, আন্দামানের একটি ছোট দ্বীপ তরমুগলির নামানুসারে।
- নৌবাহিনীর জন্য রাফালে মেরিন জেট
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাফালে মেরিন জেট কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এবং এটিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হয়েছে। যা ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাষ্ট ক্যারিয়ারকে উন্নত করেছে। উল্লেখ করা প্রয়োজন ভারত সরকার নৌবাহিনীর এয়ারক্র্যাশ্ট ক্যারিয়ারকে উন্নত করতে ২৬ টি রাফালে মেরিন জেট কিনতে চুক্তিবদ্ধ হয়েছে।
- নৌবাহিনীর হাতে ডেস্ট্রয়ার মিসাইল
ভারতীয় নৌবাহিনীর হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার মিসাইল ইম্ফল তুলে দেওয়া হয়েছে। এটি ভারতীয় নৌবাহিনীকে লড়াইয়ের প্রস্তুতি নিতে সাহায্য করবে।
- দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইস্পিড ফ্লাইং উইং ইউএভি
দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও হাইস্পিড ফ্লাইং উইং ইউএভি তৈরি করেছে। যা সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে।
- স্পেন থেকে এসেছে পরিবহণ বিমান
ভারতীয় বিমান বাহিনী এবছরের সেপ্টেম্বরে স্পেন থেকে সি-২৯৫ পরিবহণ বিমান পেয়েছে। প্রতিরক্ষামন্ত্রক প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬ টি বিমানের জন্য এয়ারবাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই বিমানগুলি বিমানবাহিনীতে যুক্ত হলে, বাহিনী শক্তিশালী হবে।
- ইজরায়েল থেকে এসেছে অ্যান্টি ট্যাঙ্ক স্পাইক মিসাইল
ভারতীয় বিমান বাহিনী পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতাকে শক্তিশালী করতে ইজরায়েল থেকে স্পাইক নন লাইন অফ সাইট অ্যান্টিট্যাঙ্ক গাইডেট মিসাইল কিনেছে। এই ক্ষেপণাস্ত্রগুলিকে বিমান বাহিনীর হাতে থাকা রাশিয়ায় তৈরি এমআই-১৭ভি ফাইভ হেলিকপ্টারে যুক্ত করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications