নতুন করে প্রাণভিক্ষার আর্জি : ইয়াকুবের ফাঁসি নিয়ে জল্পনা!
নয়াদিল্লি, ২৯ জুলাই : ইয়াকুব মেমনকে ফাঁসি কাঠে ঝোলানো হবে কিনা তা নিয়ে আগের দিনও চূড়ান্ত জটিলতা অব্যাহত। [ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড : জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুবের মৃত্যুদণ্ডের আদেশে পদ্ধতিগত ত্রুটি ছিল। তাই ফের একবার এদিন মৃত্যুদণ্ড মকুবের আর্জি জানানো হয়েছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে। [জেনে নিন ইয়াকুব মেমনের ফাঁসির দিনের নির্ধারিত টাইমলাইন]

মঙ্গলবার ইয়াকুবের মৃত্যুদণ্ড নিয়ে দুই বিচারপতির বেঞ্চ মতৈক্যে পৌঁছতে না পারায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু তিন সদস্যের বিচারপতির বোর্ড গঠন করেন। এদিন ফাঁসি সাজা নিয়ে রায় ঘোষণা করতে বসেন ওই বেঞ্চের তিন সদস্য বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি পি সি পন্থ। [ইয়াকুব মেমনের ফাঁসির সাজা মুকুব হবে? রায় ঘোষণা আজ]
সেখানেই ইয়াকুবের আইনজীবী জানান, একতরফাভাবে ইয়াকুবের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি। মহারাষ্ট্র সরকার জোর করে ইয়াকুবকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে বলেও জানান আইনজীবী আর রামেশ্বরম।
আপাতত ফের একবার ঝুলে রয়েছ ইয়াকুবের ফাঁসির সাজা নিয়ে শুনানি। প্রায় দুই ঘণ্টা ধরে সুপ্রিম কোর্টে বিচারপতিরা বসে শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন। কী হয় পরবর্তী সময়ে তাই এখন দেখার অপেক্ষায় গোটা ভারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications