ইয়াকুব মেমনের ফাঁসির সাজা মুকুব হবে? রায় ঘোষণা আজ
নয়াদিল্লি, ২৭ জুলাই : পূর্ব নির্ধারিত নির্দেশ অনুযায়ী ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি হওয়ার কথা আগামী ৩০ জুলাই। তবে তা ফের একবার বিবেচনার আবেদন করেছে ইয়াকুব, যার পরিপ্রেক্ষিতে এদিন, সোমবার সর্বোচ্চ আদালত নিজের রায় শোনাবে।
তাকে কোনওরকম সুযোগ না দিয়ে এই নির্দেশ শোনানো হয়েছে বলে আবেদনে জানিয়েছে ইয়াকুব মেমন। তবে জানা গিয়েছে, সরকারি তরফে এর সম্পূর্ণ বিরোধিতা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের মতোই ইয়াকুব মেমনের ফাঁসির সাজার পক্ষেই রয়েছে কেন্দ্রের সরকার। [ইয়াকুব মেমনের ফাঁসির দিনের নির্ধারিত টাইমলাইন]

এর আগে ২১ জুলাই ইয়াকুবের আবেদন একদফা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ফের আবেদন জানানোয় আপাতত দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতেই রয়েছে ইয়াকুব মেমনের ভবিষ্যত। শেষপর্যন্ত তার নির্দেশেই ইয়াকুবের ফাঁসির সাজার শুনানি হবে। [ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড : জেনে নিন 'ফাঁসির দড়ি' নিয়ে অজানা নানা তথ্য]
প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছেও প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে মুম্বই হামলার প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমন।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications