Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিহারে বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির, সব থেকে বড় শিবলিঙ্গ স্থাপন হবে এখানেই?

উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। গোটা বিশ্বে হিন্দুদের কাছে বড় বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এবার ভারতে রামায়ণ মন্দির তৈরির কাজ শুরু হল। শুধু তাই নয়, এই রামায়ণ মন্দির বিশ্বের বৃহত্তম নির্মাণ হবে। এই কথাও জানা গিয়েছে।

কিন্তু কোথায় হবে এই মন্দির? নীতিশ কুমারের রাজ্য বিহারে এই মন্দির তৈরি হবে। চম্পারন জেলায় এই মন্দির হবে৷ মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের মন্দির তৈরির কাজ শুরু হল বলে খবর। এই নিয়েও রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে৷

shiva linga

বিরাট রামায়ণ মন্দির সম্পূর্ণ হলে তাক লেগে যেতে পারে। অযোধ্যার রাম মন্দিরের চেয়ে তিনগুণ বড় হবে এটি। ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মন্দির। বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গও থাকবে এখানে। মন্দিরের স্থাপত্য কম্বোডিয়ার আঙ্কোরওয়াট, তামিলনাড়ুর রামেশ্বরমে রামানাথস্বামী মন্দির এবং মাদুরাইয়ের মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির মাধ্যমে অনুপ্রাণিত।

চম্পারণের ৩.৭৬ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এই মন্দির হবে। তিন তলা আকারের মন্দির হবে। গত বছরের জুন মাসে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। আগামী বছর ২০২৫ সালে এই কাজ সম্পূর্ণ হবে। এই কথাও আশা করা হচ্ছে। মন্দিরের গর্ভগৃহে একটি ৩৩ ফুট লম্বা শিবলিঙ্গ থাকবে। মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীর জন্য মোট ২২ টি গর্ভগৃহ থাকবে।

নির্মাণের প্রথম পর্যায় ১০ মাসে শেষ হয়েছিল। এবার দ্বিতীয় পর্যায়ে প্লিন্থ লেভেল পর্যন্ত নির্মাণ করা হবে। এক্ষেত্রে মাটির স্তর থেকে প্রায় ২৬ ফুট উচ্চতা পর্যন্ত নির্মাণ হবে। চত্বরে ২২ টি ছোট মন্দির থাকবে। এগুলি রামায়ণে উল্লিখিত গুরুত্বপূর্ণ দেবতাদের জন্য উৎসর্গ করা হবে।

তৃতীয় পর্যায়ে, চূড়া নির্মাণ হবে। এছাড়াও সম্পূর্ণ মন্দিরের চূড়ান্ত সমাপ্তির কাজ হবে। মন্দিরে মোট ১২ টি চূড়া থাকবে। যার মধ্যে প্রধান চূড়াটি ২৭০ ফুট লম্বা হবে। আচার্য কিশোর কুণাল জানিয়েছেন, মন্দির নির্মাণের দ্বিতীয় ধাপের সব চেয়ে কঠিন কাজ হল অর্ঘ্যে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ স্থাপন করা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+