World Population Day 2023: নারী শিক্ষা, ক্ষমতায়নই ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের চাবিকাঠি
বিশ্বের মধ্যে এখন সব থেকে জনবহুল দেশ ভারতবর্ষ। চিনকে টপকে জনসংখ্যার নিরিখে শীর্ষে উঠেছে ভারত। ২০২৩ সালের এপ্রিল মাসে রাষ্ট্র সংঘের রিপোর্ট অনুসারে ভারতের বর্তমান জনসংখ্যা ১,৪২.৫৮ কোটি। বিগত কয়েক বছরে পাল্লা দিয়েছে বেড়েছে জনসংখ্যার গ্রাফ।
বিগত কয়েক দশক ধরেই জনসংখ্যা নিয়ন্ত্রণের চালাচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি। কিন্তু এই প্রচেষ্টার কোন ফলাফল আপাতত পাওয়া যাচ্ছে না। কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় এই নিয়ে চলছে নিরন্তর আলোচনা। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনও আনার কথা ভাবছে বর্তমান সরকার। কিন্তু শুধু কি আইন করে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে নাকি সামাজিক সচেতনতাই একমাত্র পথ? কোন দুটি উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বিশেষজ্ঞদের মতে নারী ক্ষমতায়ন জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম চাবিকাঠি। পরিসংখ্যান বলছে, এই দেশের বেশিরভাগ মানুষই বাস করেন গ্রামাঞ্চলে। ফলে গ্রামাঞ্চলের মহিলাদের কাছে এখনও শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছায়নি। শিক্ষার আলো সঠিকভাবে না পৌঁছানোর ফলে তাদের মধ্যে সচেতনতার অভাব থাকছে। মূলত গ্রামাঞ্চলের মহিলারা পড়াশোনার দিক থেকে যেমন পিছিয়ে রয়েছেন। তেমনই তারা স্বাধীন বা সাবলম্বী নন।
সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ হল তারা অবাঞ্ছিত গর্ভধারণের ক্ষেত্রেও সচেতন নন। মূলত সচেতনতার এবং সাবধানতার অভাবে গ্রামের দিকের মহিলারা গর্ভধারণ করে ফেলেন বেশিরভাগ ক্ষেত্রেই। তারা একাধিক সন্তানের জন্ম দেন। যেহেতু গ্রামাঞ্চলের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন। তারা তাদের সন্তানদের সঠিক খাদ্য , শিক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিতে পারেন না। ফলে অপুষ্টি- অশিক্ষার শিকার হয় শিশুরা।

মহিলারা স্বাধীন না হওয়ায় তারাও এই বিষয়ে কোন রকম প্রতিবাদ করতে পারেন না। এই সমস্যার সমাধান একমাত্র উপায় মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করা এবং তাদের অধিকারগুলি সম্পর্কে সচেতন করা। কীভাবে অবাঞ্ছিত গর্ভধারণ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন সে বিষয়ে মহিলাদের সচেতন করতে হবে।
এর পাশাপাশি সরকারি স্তরেও আরও বেশি পরিকল্পনা গ্রহণ করতে হবে। তার মধ্যে অন্যতম পরিবার পরিকল্পনা। সরকারের পক্ষ থেকে প্রতিটি অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।

এমনকি সম্পূর্ণ বিনামূল্যে গ্রামাঞ্চলের মহিলারা চিকিৎসা করাতে পারেন এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। এইসব স্বাস্থ্য কেন্দ্রগুলি অন্য সুবিধাও পাওয়া যায়। কিন্তু এটা পর্যাপ্ত নয়। জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে গেলে পরিবার পরিকল্পনা বিষয়ে আরও বেশি সচেতনতা আনতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চল গুলিতে সচেতনতায় জোর দিতে হবে যেভাবে ভারতের জনসংখ্যা গ্রাফ উর্ধ্বমুখী হচ্ছে তাতে অদূর ভবিষ্যতের জন্য অশনি সংকেত কিন্তু অপেক্ষা করছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications