আপনি কি কেন্দ্রীয় সরকারি কর্মী, কিন্তু অফিসে দেরিতে ঢুকছেন? এবার কর্মীদের বাগে আনতে হুইপ
কেন্দ্রীয় সরকারি কর্মী। সাধারণভাবে ন'টায় অফিসে ঢোকার কথা। কিন্তু তিনি সাড়ে নটায় বাড়ি থেকে বেরোচ্ছেন। আর অফিস চালু থাকার সময়েই বাড়ির পথে পা বাড়াচ্ছেন। এবার সেই দিন শেষ হতে চলেছে। অফিসে দেরি আসা রুখতে কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সারা দেশের কর্মীদের নির্দেশ দিয়েছে সকাল ৯.১৫-র মধ্যে অফিসে পৌঁছতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক সিস্টেমে তাদের উপস্থিতি চিহ্নিত করতে হবে।
কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজে আসতে ব্যর্থ হলে অর্ধেক দিনে সিএল কেটে নেওয়া হবে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কোনও কর্মী একটি নির্দিষ্ট দিনে অফিসে উপস্থিত থাকতে না পারেন, তাহলে বিষয়টিকে আগে থেকেই জানাতে হবে এবং সিএলের জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য, চার বছর আগের কোভিড পরিস্থিতির কারণে বেশিরভাগ কর্মী এবিষয়টিকে অনুসরণ করছেন না।

উর্ধ্বতনদের নজরদারি নির্দেশ
কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সিনিয়র অফিসারদের তাদের অধীনস্থ বিভাগে কর্মীদের উপস্থিতি ও সময়ানুবপর্তিতা পরীক্ষা করতে হবে।
সময়ে পাওয়া যায় না সরকারি কর্মীদের
কেন্দ্রীয় সরকারি অফিসগুলি সাধারণভাবে সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে। কিন্তু কর্মীরা দেরি আসেন এবং আগে চলে যান, এই অভিযোগ বছরের পর বছর ধরে চলে আসছে। যে কারণে সাধারণ মানুষ অফিসগুলিতে কাজে গিয়ে অসুবিধায় পড়েন। যদিও সরকারি কর্মীরা দাবি করেন, তাঁরা নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে কাজ করেন এবং ছুটির পরেই কাজ করেন।
সময়ের বাইরে কাজ করার দাবি
অন্যদিকে শীর্ষ আধিকারিকরা যুক্তি দেন, তাঁরা প্রায়ই নির্ধারিত সময়ের বাইরে কাজ করেন। তাঁরা অভিযোগ করেন, কোভিড পরবর্তী সময়ে অফিসের ফাইলগুলি অনলাইনে পাওয়া যায়। ফলে তাঁদেরকে ছুটির দিনে বা সপ্তাহ শেষের দিনগুলিতেও ঘরে বসে কাজ শেষ করতে হয়।
বায়োমেট্রিক উপস্থিত ব্যবস্থা চালু
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পরে মোদী সরকার অফিস ঢোকা-বেরনো নজরদারি করতে করতে আধার নির্ভর বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা নিয়ে আসে। মধ্যে কোভিডের সময় সিস্টেমটি ব্যবহার করা হয়নি। পরে ২০২২-এর ফেব্রুয়ারিতে প্রক্রিয়াটি পুনরায় চালু করা হয়।
কাজে গতি বাড়বে
এই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সর্বশেষ নির্দেশিকায়, অফিসে দেরিতে আসা এবং তাড়াতাড়ি বাড়িতে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে। সরকারের আশা এই পদক্ষেপে কাজে আরও গতি আসবে।












Click it and Unblock the Notifications