বন্দেমাতরম বলতে না পারলে ভারতে থাকার কোনও অধিকার নেই, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর
দেশভক্তি নিয়ে ফের হুঙ্কার শোনা গেল মোদীর মন্ত্রীর কণ্ঠে। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন তিনি।
দেশভক্তি নিয়ে ফের হুঙ্কার শোনা গেল মোদীর মন্ত্রীর কণ্ঠে। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন তিনি। মোদী সরকারের সিএএ-র সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন এটা সরকারের দেশভক্তির অন্যতম উদাহারণ। যা ৭০ বছরে কংগ্রেস করে উঠতে পারেনি। ৭০ বছর আগেই দেশে সিএএ-চালু করা উচিত ছিল বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন ১৯৪৭ সালে ভারতে যে স্বাধীনতা এসেছিল সেটা ধর্মের ভিত্তিতেই এসেছিল। কোনও অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগলিক বা ঐতিহাসিক প্রেক্ষিতে কখনও সেই স্বাধীনতা আসেনি বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ধর্মের ভিত্তিতেই সেই স্বাধীনতা এসেছিল বলে দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি মুসলিমদের দেশ থেকে তাড়ানোর তথা একবারও বলেনি মোদী সরকার। হাজার হাজার বছর ধরে মুসলিমরা এই দেশে বসবাস করছে। অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদে যাঁরা আন্দোলন করছেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে বিজেপি মন্ত্রী অভিযোগ করেছেন যাঁরা বন্দে মাতরম উচ্চারণ করতে পারবেন না তাঁদের ভারকে থাকার কোনও অধিকার নেই।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications