Maha Kumbh Crime: মহাকুম্ভে মহিলাদের স্নানের ছবি-ভিডিও তুলে ডার্ক ওয়েবে বিক্রি! কড়া অ্যাকশন যোগীর পুলিশের
Maha Kumbh Crime: মহাকুম্ভে মহিলাদের স্নানের ছবি ভিডিও (Explicit Images and Videos) তুলে তা বিক্রির অভিযোগ। এবার অভিযুক্তদের বিরুদ্ধে কড়া অ্যাকশন যোগীর পুলিশের। উক্ত ঘটনায় মোট ১৩টি এফআইআর (FIR) নথিভুক্ত করেছে প্রয়াগরাজের পুলিশ।
এমনকী ১০৩টি এরকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে। পুণ্যস্নানে সামিল মহিলা পুণ্যার্থীদের স্নানের ছবি গোপন ক্যামেরায় বন্দি করা হত বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহিলাদের স্নানের অথবা কাপড় বদলানোর ছবি ও ভিডিও রেকর্ড করে তা ডার্ক ওয়েবে বিক্রি করা হত।

এমনকী ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তা পোস্ট করে দেওয়া হত। এবার কড়া হাতে অন্যায়ের দমন করতে উদ্যত যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশাসন। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ৭৯, ৩৫৩ ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মহাকুম্ভ মেলার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অনিল কুমার জানান, কুম্ভমেলার যে বা যারাই ফটো ভিডিও তুলছেন, তাদের প্রত্যেকের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। এমনকি মোবাইল বা ক্যামেরা ঘেঁটে দেখা হচ্ছে ক্লিপসও। পরিবারের কারও নাকি অজ্ঞাত কারও ফটো ভিডিও তোলা হয়েছে, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যের অর্থনীতিতে কুম্ভমেলার অবদান প্রায় ৩ লক্ষ কোটি টাকার। বিধানসভায় বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে যোগী জানান, ১ ট্রিলিয়ন ডলার ইকোনমির পথে পা বাড়াতে চলেছে উত্তরপ্রদেশ। সমাজবাদী পার্টির বিধায়ক রাগিনী সোনকারের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন যোগী।
গত ২০২২ থেকেই ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতি ছোঁয়ার কৌশলগত অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে বলে জানান যোগী আদিত্যনাথ। অতিরিক্ত মুখ্য সচিব ও মুখ্য সচিবের পদমর্যাদার অফিসারের তদারকিতে ১০টি সেক্টরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বলে জানান যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications