নরবলি কাণ্ডে নয়া তথ্য, স্তন কেটে রেখে দেওয়া হয়েছিল আলাদাভাবে
কেরলে যে মহিলাদের আর্থিক স্বচ্ছল্লতার জন্য বলি দেওয়া হয়েছে তাঁর ওই ঘটনার তদন্ত করতে গিয়ে উঠে আসছে আরও অনেক অদ্ভুত তথ্য। জানা যাচ্ছে তাঁকে আর্থিক প্রলোভন দেখিয়ে তাঁকে নীল ছবিতে অভিনয় করায়। জানা গিয়েছে ওই মহিলার গলা কেটে তো নেওয়াই হয়, এর সঙ্গে ওই মহিলার স্তন কেটে নেওয়া হয় এবং সেই রক্ত দেওয়াল ও মেঝেতে ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে যে মহিলাকে বলি দেওয়া হয় তাঁকে নীল ছবিতে অভিনয় করিয়ে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলা হয়। এরপর সে ওই বাড়িতে পৌঁছতেই তাঁর হাত , পা বেঁধে দেওয়া হয়। বলা হয়য় এটা না কি ছবিতে শুটিংয়ের দৃশ্য তোলার জন্য করা হচ্ছে। এরপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। লায়লা নামে ঘটনার অন্যতম অভিযুক্ত তাঁর গলা কেটে দেয় তারপর ছুড়ি দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেয়।
আর এক অভিযুক্ত মহিলার স্তন কেটে আলদা করে সরিয়ে রাখে। জানা গিয়েছে এটা নাকি তাদের ওই রীতির একটা অংশ। এরপর মহম্মদ সাফি নামে আর একজন যে ওই মহিলাকে ওই বাড়িতে নিয়ে আসে সে কুঁচি কুঁচি করে দেহ কেটে মটির তলায় পুঁতে দেয়।
দ্বিতীয় মহিলা যার নাম পদ্ম তাঁর সঙ্গেও একই ব্যবাহার করা হয়। নীল ছবিতে অভিনয়ের জন্য তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হবে বলা হয়। সিসিটিভিতে দেখা যায় তাঁকে নিয়ে যায় ওই দম্পতির বাড়িতে। এরপর ওই মহিলা বাড়ি পৌঁছেই টাকা চাইতেই শুরু হয়য় বাকবিতণ্ডা। অভিযুক্তদের একজন প্লাস্টিকের দরি দিয়ে তাঁর ঘাড় থেকে আটকে দেয়। সে যখন জ্ঞান হারিয়ে ফেলে তাঁকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর সাফি ছুড়ি দিয়ে তাঁরও গোপনাঙ্গ কেটে ফেলে। এরপর তাঁর দেহ কেটে ফেলে ৫৬টি টুকরো করে। তারপর তা পুঁতে দেওয়া হয় মাটিতে।
পুলিশ জানিয়েছে এই ষড়যন্ত্রের পিছনে মূল অভিযুক্ত সাফি। সেই ওই স্বামী স্ত্রীকে এই কাজ করায় ধন সম্পদ বৃদ্ধির কথা বুঝিয়ে। সাফিকে ধর্ষণের অভিযোগও করা হয়েছে। মানুষ বলি দেওয়ার ঘটনা মঙ্গলবার প্রকাশ্যে আসে। তিন অভিযুক্তকে কোচি পুলিশ গ্রেফতার করেছে।জিজ্ঞাসাবাদ যত এগোচ্ছে। তত সামনে আসছে নৃশংস হত্যাকাণ্ডের কাহিনী। তার মধ্যে এল আরও এক নতুন তথ্য। স্পষ্ট হচ্ছে তাঁদের উপর কতটা পাশবিক অত্যাচার করা হয়।












Click it and Unblock the Notifications