Bengaluru: বেঙ্গালুরুর রাস্তায় মহিলাকে গণধর্ষণ, মোবাইল-নগদ ছিনতাই, ধৃত ২; চরমে কংগ্রেস-বিজেপি চাপানউতোর

Bengaluru: বেঙ্গালুরুতে বছর সাঁইত্রিশের এক মহিলাকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, কে আর মার্কেট চত্বরে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই মহিলা। তাঁকে ভুল বুঝিয়ে গোডাউন স্ট্রিটে নিয়ে যায় দুই অভিযুক্ত। সেখানেই তাঁকে ধর্ষণ করে মোবাইল, টাকার ব্যাগ ছিনতাই করা হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে তুমুল রাজনৈতিক চাপানউতোর কর্ণাটকে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। তামিলনাড়ুর বাসিন্দা ওই মহিলা বেশ কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসেন। বেঙ্গালুরুর উত্তর শহরতলি এলাহাঙ্কাতে যাওয়ার কথা ছিল তাঁর।

Bengaluru - -

বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অত রাতে বাস পাবেন কিনা, তা জিজ্ঞেস করছিলেন অপরিচিত ২ ব্যক্তিকে। একাকী মহিলার সুযোগ নিয়ে তাঁকে ভুল বুঝিয়ে গোডাউন স্ট্রিটে নিয়ে যায় ২ ব্যক্তি।

সেখানেই মহিলার উপর চলে নির্যাতন। মহিলার থেকে মোবাইল, গয়না ও নগদ টাকাও ছিনতাই করে নেয় অভিযুক্তরা। ধৃতদের নাম পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে তারা কে আর মার্কেটে শ্রমিকের কাজ করে। পুলিশ কমিশনার বি দয়ানন্দ এবিষয়ে জানান, জোরকদমে তদন্ত চলছে ও নির্যাতিতাকে শেল্টার হোমে স্থানান্তর করা হয়েছে।

গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই শাসকদল কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। আইনশৃঙ্খলা রক্ষায় কংগ্রেস সরকার ব্যর্থ বলে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পার। এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা লেখেন, "একসময় সুরক্ষিত বেঙ্গালুরু এখন ডাকাত ও ধর্ষকদের আঁতুড়ঘরের জন্য বদনাম কুড়োচ্ছে। কে আর মার্কেটের কাছে মহিলার গণধর্ষণ ও লুঠের ঘটনা জঘন্য ও অমানবিক। নারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ আইনশৃঙ্খলা।"

রাজ্যে পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দফতরের কোনও ভূমিকা নেই বলে তোপ দাগেন বিজেপি নেতা। রাজ্যে সরকারই নেই বলে কটাক্ষ করেন তিনি। এদিকে পাল্টা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) অবশ্য বিজেপি জমানা টেনে সাফাই দিয়েছেন। তাঁর প্রশ্ন, "বিজেপি জমানায় কি কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি? প্রথমত, ধর্ষণ হওয়া উচিত নয়। কিন্তু কিছু সমাজবিরোধীরা সেই কাজে লিপ্ত হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+