প্রেমিকের সঙ্গে সুখে সংসার করছেন তরুণী, মেয়ের খুনের অভিযোগে ১৮ মাস জেল খাটছেন বাবা

জীবিত রয়েছে মৃত মেয়ে। অথচ তাঁরই খুনের অভিযোগে জেল খাটছে বাবা ও ভাই। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আমরোহা জেলায় ওই মেয়েটিকে খুন করে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু আচমকাই সেই মেয়েকে জীবিত দেখার পর ঘটনায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত মেয়েটির বাবা, ভাই সহ তিনজন গত একবছর ধরে জেল খাটছে বিনা দোষে। যা নিয়ে আদমপুর পুলিশের তদন্ত নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।

জীবিত মেয়ের খুনের অভিযোগে ১৮ মাস জেলে বাবা


জানা গিয়েছে, ১৮ মাস আগে যে মেয়েটি খুন হয়েছে বলে বিশ্বাস করা হয়েছিল, সে পরিবারের কাছে জীবিত অবস্থায় ফিরে আসায় পুলিশও হতচকিত। এই ঘটনায় জেলে থাকা বাবা ও ভাইয়ের মুক্তির জন্য পরিবার বিচার চাইছে সরকারের কাছে। মালাপুর গ্রামের এই ঘটনাটির অভিযোগ দায়ের হয় ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি আমরোহা জেলার আদমপুর পুলিশের কাছে। অভিযোগ দায়ের করেন মেয়ের ভাই রাহুল, অভিযোগে বলা ছিল যে তাঁর বোন কমলেশ নিখোঁজ। আদমপুর পুলিশ এই ঘটনায় উল্টে পরিবারের সদস্যদেরই গ্রেফতার করে, যার মধ্যে বাবা সুরেশ ও ভাই রুপ কিশোর ছিলেন এবং তৃতীয় ব্যক্তি দেবেন্দ্র যে পাশের গ্রামেই থাকতেন। ওই বছরের ১৮ ফেব্রুয়ারি নিখোঁজ মেয়ে খুন হয় বলে জানায় পুলিশ। পুলিশ মৃতার পোশাক ও খুনের অস্ত্র বন্দুক ও গুলি উদ্ধার করে।

রাহুল জানিয়েছেন যে সম্প্রতি তাঁরা তাঁদের বোনকে পৌরারা গ্রামে রাকেশ বলে একজনের সঙ্গে দেখতে পায়, যার সঙ্গে তাঁদের বোন কমলেশ পালিয়ে গিয়েছিল। ওই দম্পতির একটি সন্তানও রয়েছে। ওই মেয়েটির ভাই আদমপুর পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। রাহুল জানিয়েছে, তিনজনকে পুলিশ জোর করে গ্রেফতার করে এবং মারধরের পর তারা বাধ্য হয় অপরাধ স্বীকার করতে। তিনি তার বোনের হত্যার ঘটনায় পরিবারের সদস্যদের মিথ্যেভাবে গ্রেফতার করার জন্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+