ঘাতক গাড়ির ধাক্কায় ভাদোদরায় রাস্তাতেই নিহত মহিলা, চালক বললেন ‘আরেক দফা হবে নাকি?’

গুজরাটের ভাদোদরার কারেলিবাগ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। এক মদ্যপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দিলে একজন নারী নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। তবে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। যা সত্যিই ভয় ধরাবে মনে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, দ্রুতগতির কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দু'চাকার গাড়িকে ধাক্কা দেয়। এরপর পথচারীদের গায়ে উঠে যায় গাড়িটি, যার ফলে ঘটনাস্থলেই এক মহিলা প্রাণ হারান। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৫ বছর বয়সী নিশাবেন, ১২ বছর বয়সী জৈনি, ১০ বছরের এক মেয়ে এবং ৪০ বছর বয়সী এক ব্যক্তি।

car accident

নিহত হেমালিবেন প্যাটেল (৪৫), ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন তারা।

পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। যা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষদের। দুর্ঘটনার পর, মদ্যপ চালক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি অসংলগ্নভাবে "আরেক দফা, আরেক দফা!" ও "ওম নমঃ শিবায়!" বলে চিৎকার করছিলেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত চালককে নিজেদের হেফাজতে নেয়। যুগ্ম পুলিশ কমিশনার লীনা পাতিল জানিয়েছেন, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, মাদক বা অন্য কোনো নিষিদ্ধ পদার্থের প্রভাব ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এই দুর্ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়রা মদ্যপ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+